সহকর্মীদের সঙ্গে উদ্দাম নাচ ট্রাফিক বিভাগের ওসির, ভাইরাল ভিডিয়ো, বিতর্ক

অফিসের মধ্যে সহকর্মীদের সঙ্গে তুমুল উদ্দাম নাচ ধুপগুড়ির ট্রাফিক বিভাগের ওসির। আর এই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের মধ্যে সহকর্মীদের সঙ্গে তুমুল উদ্দাম নাচ ধুপগুড়ির ট্রাফিক বিভাগের ওসির। আর এই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মূহুর্তে। ভাইরাল ভিডিও নিয়ে সরব হয়েছে বিজেপি এবং সিপিএম নেতৃত্ব। ওই ভিডিওতে দেখা গিয়েছে ধূপগুড়ির ট্রাফিক বিভাগের ওসি অভিজিৎ সিংহ সহকর্মীদের সঙ্গে উর্দি খুলে নাচছেন। একেবারে ট্রাফিক বিভাগের মধ্যে খোদ ট্রাফিক ওসি অভিজিৎ সিংহ এবং সিভিক সহ অন্যান্য কর্মীদের এই উদ্দাম নাচের ভিডিও নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

অভিযোগ, মত্ত অবস্থায় একেবারে ট্রাফিক গার্ডের অফিসে হোলি উদযাপন করতে গিয়েই তারস্বরে চটুল গান বাজিয়ে উদ্দাম নাচে মত্ত হয়ে পড়েন পুলিশ আধিকারিক ও কর্মীরা। তবে ট্রাফিক গার্ডের অফিসের ভেতরে এই ধরনের নাচ এবং আচরন নিয়ে সরব হয়েছেন বিরোধী দলগুলি। ট্রাফিক গার্ডের ওসির এই উদ্দাম নাচ নিয়ে জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামী সরব হয়েছেন। তিনি বলেন, ‘‘থানার মধ্যে নাচগানের দৃশ্য বিহারে দেখা যেত। এটা আজকাল পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। এটাই এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি।’’ এই ঘটনা নিয়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ধূপগুড়ির জোনাল সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য বলেন, ‘‘এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল না। এই সংস্কৃতি তৃণমূলের আমলেই তৈরি হয়েছে। এটা নিন্দাজনক ঘটনা। আরও সচেতন থাকা প্রয়োজন।’’ বাম-বিজেপি-র অভিযোগ নিয়ে, তৃণমূলের জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ কুমার সিংহের জবাব, ‘‘এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। যদি কিছু ঘটে থাকে তা হলে সেটা পুলিশ সুপার দেখবেন।’’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২