কাজে এসেছে ‘জাদু কি ঝাপ্পি’, চিনে অস্বাভাবিক হারে কমেছে বিবাহবিচ্ছেদ

চিনে বিয়ে করার প্রবণতাও দ্রুত হারে কমছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বিচ্ছেদ রুখতে চিনা কমিউনিস্ট পার্টি এক ভিন্ন পথ অনুসরণ করেছিল। যে সব দম্পতি সম্পর্ক চুকিয়ে ফেলতে বদ্ধপরিকর, তাদের একমাসের জন্য কুলিংঅফ সেশনে (নিরিবিলি এলাকায় ৩০ দিনের জন্য বাধ্যতামূলক নির্বাসন) থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়। এই কুলিংঅফ সেশনের মূল লক্ষ্য ছিল, যে সব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, সেই সব বিষয় মিটিয়ে ফেলা। সেই ‘জাদু কি ঝাপ্পি’ কাজে এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যান সে কথাই বলছে।

চলতি সপ্তাহে বেজিং একটি পরিসংখ্যান প্রকাশ করে, যেখানে দেখা গিয়েছে, ডিভোর্সের আবেদন অস্বাভাবিকহারে কমে গিয়েছে। এটা একদিকে যেমন স্বস্তিদায়ক, অন্যদিকে পরিসংখ্যান বলছে চিনে বিয়ে করার প্রবণতাও দ্রুত হারে কমছে। বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে বিয়ে করার আগ্রহ কম। প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ৩৬ বছরে যা সর্বনিম্ন। ফলে, জনসংখ্যাও ক্রমহ্রাসমান।

চিনের সংখ্যাগরিষ্ঠ তরুণ-তরুণীর মতে, বর্তমান বাজারে চাকরি পাওয়াটাই সব থেকে কঠিন। মনের মতো চাকরির কথা বাদ রাখাই ভালো। বেঁচে থাকার খরচ-খরচা আগের থেকে অনেক বেড়েছে। ফলে, বিয়ে-সংসার-সন্তান প্রতিপালনের কথা ভাবাটাই অপরাধ।

ইয়াও জিংয়ের কথাই ধরা যাক। বয়স ৩২ বছর। ড্যাংডংয়ে বাড়ি। আধুনিক রান্নাঘর তৈরির সরঞ্জাম বিক্রি করে। বাড়ির লোক বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। ইয়াও রাজি নয়। সে বলে, ‘বিয়ে করার প্রথম এবং প্রধান শর্ত হল মোটা টাকার রোজগার। আমার রোজগার তেমন নয়। তাই, এই অবস্থায় বিয়ে করা যায় না।’

আরও পড়ুন অস্ট্রেলিয়াকে সপাটে চড় চিনের, রুশ-ইউক্রেন মধ্যস্থতায় রাজি

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর