আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামিকাল বকটুইয়ে যাচ্ছে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের বকটুই হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার ৪৮ ঘন্টা বাদেও চলছে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও সিটের তদন্তে আস্থা রেখেছে। এবার বকটুইয়ের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল রাজ্য মহিলা কমিশন। আগামিকাল বৃহস্পতিবার কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন তাঁরা।

রাজ্য মহিলা কমিশনের পাশাপাশি রামপুরহাটের ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে জাতীয় মহিলা কমিশনও। বুধবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি পাঠিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বিজেপি নেত্রী রেখা শর্মা। দোষীদের দ্রুত গ্রেফতারি করে কড়া শাস্তি দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। ডিজির পাশাপাশি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেও চিঠি দিয়ে ক্ষতিগ্রস্ত ও ঘটনার সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন রামপুরহাটের বরশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এলাকায় যথেষ্টই জনপ্রিয় ছিলেন তিনি। প্রিয় নেতার খুন মেনে নিতে পারেননি তাঁর অনুগামীরা। ফলে জনরোষ আছড়ে পড়েছিল ঘটনায় অভিযুক্তদের বাড়িতে। বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন মারা গিয়েছেন। যদিও নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু ওই ঘটনা গত ৩৬ ঘন্টা ধরে রাজ্য রাজনীতিকে উত্তাল করে রেখেছে। ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন অনেকেই।

Published by:

Share Link:

More Releted News:

শেষ দফার ভোটের আগে নজরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, হস্টেলে ছানবিনের নির্দেশ কমিশনের

বেহালায় বিরাট রোড শো শাহের, সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দিলেন পুজো

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপনে বৈঠক! অভিষেক-বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল

‘লাফাচ্ছে সব চুনোপুটি, একাই একশো হাওয়াই চটি,’ স্লোগানে ঝড় তুলেছে তৃণমূল

দ্বিতীয় দফার শেষদিনের প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, মোদি-শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ