জোর ধাক্কা পুতিনের, ইস্তফা তাঁর পরামর্শদাতার

মস্কোর আগ্রাসনের প্রতিবাদেই এই ইস্তফার সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রুশ-ইউক্রেন সংঘাতের আবহে এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শদাতা অ্যানাতলি ছুবেইস ইস্তফা দিয়েছেন।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কিয়েভের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের প্রতিবাদেই এই ইস্তফার সিদ্ধান্ত।  পুতিনের প্রাক্তন পরামর্শদাতা রাশিয়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তবে কোথায়, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রুশ আগ্রাসের নিরিখে পুতিনকে সব থেকে বড় ধাক্কা দিল তাঁর পরামর্শদাতার ইস্তফা। তবে এই ইস্তফা নিয়ে প্রেসিডেন্টের পরামর্শদাতা দিমিত্রি পেসকভ কিছু জানাতে অস্বীকার করেন। 

জানা গিয়েছে, অ্যানাতলি তাঁর ঘনিষ্ঠমহলে রাশিয়ার এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকী তিনি ইস্তফা দেবেন বলে ইঙ্গিতও দেন। ঘনিষ্ঠমহলে তিনি বলেছিলেন, এমন কালো অধ্যায় দেখতে হবে, সেটা তিনি কোনওদিন কল্পনাও করতে পারেনি।  অ্যানাতলি ছুবেইসকে বলা হয় আধুনিক রাশিয়ার কারিগর। সমাজতান্ত্রিক রাশিয়ায় উদারীকরণের রাস্তায় চলতে শুরু করে তাঁর সময় থেকে। রাশিয়াকে আর্থিক দিক থেকে স্বনির্ভর করে তোলার পিছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার তিনি তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়ে দেন তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা। 

এদিকে, পোল্যান্ড সে দেশ থেকে ৪৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, চরবৃত্তির। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মারিউজ কামিনস্কি জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ৪৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিয়েভ কূটনীতিক বহিষ্কারের কথা স্বীকার করে নিয়েছেন। তবে অস্বীকার করেছেন চরবৃত্তির অভিযোগ। 

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর