প্রয়াত আমেরিকার প্রথম মহিলা বিদেশসচিব ম্যাডেলিন অলব্রাইট

বয়স হয়েছিল ৮৪ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকার প্রথম মহিলা বিদেশ সচিব ম্যাডেলিন জানা কর্বেল অলব্রাইট। বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবারের তরফ থেকে তাঁর প্রয়াণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমেরিকার ৬৪ তম এবং দেশের প্রথম মহিলা বিদেশ সচিব ড. ম্যাডেল কে অলব্রাইট আর আমাদের মধ্যে নেই। উনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মার্কিন বিদেশ সচিব হিসেবে ওনার অবদানের কথা দেশবাসী চিরকাল মনে রাখবে।’

অলব্রাইটের জীবনাবসানের খবরে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের প্রথম মহিলা বিদেশ সচিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে প্রেসিডেন্ট তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ’অলব্রাইট একজন বিদূষী মহিলা। পান্ডিত্য ও প্রজ্ঞার জোরে তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। অলব্রাইটের কথা মনে পড়লে প্রথমেই স্মরণ করতে হয় তাঁর আত্মপ্রত্যয়ের কথা। অলব্রাইটের মেধা ও বুদ্ধিমত্তার দৌলতে আমেরিকা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল। ওনার আত্মার শান্তি কামনা করি।’

ম্যাডেলিন অলব্রাইটের জন্ম ১৯৩৭ সালে অবিভক্ত চেকস্লোভাকিয়ায়। মার্কিন বিদেশ সচিব পদে তাঁর অভিষেক ১৯৯৭ সালে। ২০০১ সাল পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন। অলব্রাইটের আমলে ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা। বিশ্বে কার্যত আমেরিকা এক ঘরে হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে একটি আন্তর্জাতিক মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ম্যাডেলিন অলব্রাইট অভিযানের যৌক্তিকতা তুলে ধরে জানান, বিশ্ববাসীর স্বার্থেই ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিল আমেরিকা। সাক্ষাৎকারে ম্যাডেলিন অলব্রাইট জানান, ‘অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু সেই অভিযান ছিল অমূল্য।’ অলব্রাইটের প্রয়াণের সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের।

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন