চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি’র গ্রুপ-ডি নিয়োগে জেরার মুখে উপদেষ্টা শান্তিপ্রসাদ

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের ঘটনায় বেনিয়মের অভিযোগ আগেই সামনে এসেছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলাও দায়ের হয়। এবার সেই মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল আদালত। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানির দিন। আর সেই শুনানিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, এদিন রাত ১২টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে(Shanti Prasad Sinha) ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। সেই জিজ্ঞাসাবাদে কী উঠে এল তা ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালেই আদালতকে জানাতে হবে। এদিন বিচারপতির পর্যবেক্ষণ হিসাবে উঠে এসেছে যে, স্কুলে বেআইনি ভাবে কর্মী নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তাই এদিনই তাঁকে জেরা করতে হবে। শুক্রবার ফের এই মামলার শুনানি থাকছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত হয় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি(Group-D) পদে ৯৮ জন কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি। এর ৩ বছর পরে ২০১৯ সালের ৪ মে প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, সেই সময় দেখা যায় ৯০ জনের নাম সেই প্যানেলে নেই। আর তার জেরেই দায়ের হয় মামলা। ওই মামলা দায়ের হওয়ার ৩ বছরের মাথায় এদিন কলকাতা হাইকোর্টের তরফে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ জারি করে দিল আদালত। এদিনের নির্দেশে আদালত সাফ জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে যে কোনও ভাবে হোক শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই(CBI)। আর এই নির্দেশের জেরেই এখন জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যের নানা মহলে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ