ডেবরা কান্ডে আত্মঘাতী অভিযুক্ত যুবক

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার তরুণীকে ধর্ষণ(rape) করে খুনের ঘটনায় অভিযুক্ত যুবকের দেহ উদ্ধার হল তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার তরুণীকে ধর্ষণ(rape) করে খুনের ঘটনায় অভিযুক্ত যুবকের দেহ উদ্ধার হল তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে। মৃত যুবকের নাম সর্বেশ্বর প্রামাণিক।  বৃহস্পতিবার তরুণীর দেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু একদিন যেতে না যেতে মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায় যুবকের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। অভিযুক্তের দেহ উদ্ধারে একাধিক প্রশ্ন জট বাঁধছে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকালে ১৯ বছর বয়সী ওই তরুণীর দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকে। তরুণীর পরিবারের অভিযোগ ছিল, বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রি সর্বেশ্বর প্রামাণিক তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সর্বেশ্বর। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে মুর্শিদাবাদের সুতি এলাকায় নিজের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে উদ্ধার হয় ২৬ বছর বয়সী সর্বেশ্বরের দেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার পরিবারের লোকজন তাঁকে ডাকতে যান। গিয়ে দেখেন ওই তরুণী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর হাতে, গায়ে এবং গলায় ক্ষতচিহ্ন। জানা গিয়েছে, কয়েকমাস ধরে ডেবরার একটি বিল্ডিংয়ে কাজ চলছে। সেজন্য মুর্শিদাবাদ থেকে চার জন রাজমিস্ত্রি  ওই বহুতলের নির্মাণ কাজে এসেছিলেন। তারা  মৃত ওই তরুণীর বাড়িতে ভাড়া থাকতেন।  বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তরুণীকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না তাঁর। দরজা খুলে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এই ঘটনার ২৪ ঘন্টা পর অভিযুক্ত রাজমিস্ত্রীর দেহ উদ্ধার ভাবাচ্ছে গোয়েন্দাদের। পাশাপাশি ওই তরুণী খুন হয়েছেন নাকি আত্মঘাতী হয়েছেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২