আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুঁড়ে তুলে আছাড় হাতির, মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি: এক মহিলাকে শুঁড়ে তুলে আছাড় মারল হাতি। আর তার জেরেই মৃত্যু হল ওই মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুড়িপাল থানার চাঁদড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম রায়মণি কিস্কু। ৫৫ বছর বয়স তাঁর।

স্থানীয় সূত্রে খবর, রবিবার  সকালে জঙ্গলে গিয়েছিলেন রায়মণি কিস্কু। সেই সময় প্রায় দশটি হাতির একটি দল কাছাকাছি চলে আসে। হাতির দল দেখে ভয় পেয়ে যান ওই মহিলা। সঙ্গে-সঙ্গে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রায়মণি। কিন্তু তাঁকে শুঁড়ে তুলে নেয় একটি হাতি। আর তারপর আছাড় মারায় মৃত্যু হয় ওই মহিলার। সূত্রের খবর, শনিবার প্রায় ১০টি হাতির একটি দল চাঁদড়া এলাকায় ঢুকেছে। হাতিগুলি এনায়েত পুরের দিক থেকে এসেছে বলে জানা গিয়েছে। তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে বেশ কয়েকদিন ধরে একটি দলছুট হাতি রয়েছে। সেই হাতির হানাতেই পঞ্চান্ন বছর বয়সী রায়মণি কিস্কুর মৃত্যু হতে পারে বলে মনে করছে বন বিভাগ। রায়মণি কিস্কুর বাড়ি ডুমুরকোটা এলাকাতেই। তাঁর স্বামী ধনরাজ কিস্কু। এদিন ভোরে সাড়ে চারটে নাগাদ জঙ্গলে গিয়েছিলেন মহুল কুড়াতে। সেই সময় হাতির আক্রমণে ওই মহিলার মৃত্যু হয় বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

অন্যদিকে দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে তাণ্ডব চালায় একটি হাতি। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ দামোদর পেরিয়ে অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজার এলাকায় ঢুকে পড়ে হাতিটি। বেশ কয়েকঘণ্টা ধরে এলাকায় তান্ডব চালায়। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরা ওই এলাকায় পৌঁছয়। বন দফতরের বিশেষজ্ঞ দলকে ডাকা হয়। বাঁধের জল কম থাকায় তা পার করিয়ে হাতিটিকে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে পাঠাতে সচেষ্ট হন বন দফতরের আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ