তল্লাশির নামে থানায় পোশাক খুলে, সাংবাদিককে হুমকির অভিযোগ

মধ্যপ্রদেশের সিধি জেলার ঘটনা বলে জানা গিয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই কাঠগোড়ায় মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসন।

Share:

 

ভোপাল:  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে একটি থানায় কয়েকজনকে বিনা পোশাকে দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যপ্রদেশের সিধি জেলার ঘটনা বলে জানা গিয়েছে। এই ছবি প্রকাশ্যে আসতেই কাঠগোড়ায় মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসন। ডিএসপি হেড কোয়াটার গায়েত্রী তিওয়ারিকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে কয়েকজন ব্যক্তিকে বিনা পোশাকে কয়েকজন ব্যক্তিকে  হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারমধ্যে একজন সাংবাদিক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর তিনি একটি  ভিডিও প্রকাশ করেন। তিনি পুলিশের বিরুদ্ধে হুমকি ও লাঞ্ছনার অভিযোগ করেন। 

নিগৃহিত সাংবাদিক কনিষ্ক তিওয়ারি বলেন, তিনি  চিত্র সাংবাদিকের সঙ্গে একটি অবস্থান বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় কোতয়ালি থানার পুলিশ তাঁকে ধাক্কা মারে। জোর করে থানায় নিয়ে আসে। নানা ভাবে তাঁকে লাঞ্ছিত করা হয়। এরপরেই তাঁর পোশাক খুলে ফেলা হয় বলে কনিষ্ক তিওয়ারি অভিযোগ করেন। 

জানা যায়, পুলিশ একটি ঘটনায় নাট্যকর্মী নীরজ কুন্দরকে গ্রেফতার করে। এরই প্রতিবাদ করে ইন্দ্রবতী নাট্য সমিতির সদস্যরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন।  তাঁরা শাসকদল বিরোধী স্লোগান দিতে থাকেন।  কোতয়ালি থানার পুলিশ অবস্থান বিক্ষোভরত  সকলকে আটক করে থানায় নিয়ে আসেন। ১৫১ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। আটক ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় সকলের পোশাক পুলিশ খুলে ফেলে বলে অভিযোগ। সেই সময় গোপনে কেউ ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। শেয়ারের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।  

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে