চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা সুস্থ থাকলেও আশঙ্কাজনক শিশু

চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা। মা ভালো থাকলেও আশঙ্কাজনক শিশুপুত্র। মা এবং শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা। মা ভালো থাকলেও আশঙ্কাজনক শিশুপুত্র। চিকিৎসার জন্য মা এবং শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরী-জয়নগর এক্সপ্রেসে। বৃহস্পতিবার রাতে চলন্ত ট্রেনের মধ্যে এক পুত্র সন্তান প্রসব করেন অন্তঃসত্তা মহিলা। সূত্র মারফত জানা গিয়েছে ওই মহিলার নাম পিঙ্কি কুমারী। পিঙ্কি এবং তাঁর স্বামী-সহ পরিবারের আরও পাঁচ সদস্য ওড়িশার কটক থেকে বিহারে যাচ্ছিলেন। পুরী-জয়নগর এক্সপ্রেসে চেপে তাঁরা ফিরছিলেন। পুরী থেকে ট্রেনে ছেড়ে আসার পর সফরকালীন সময়ে ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়। এরপর ট্রেনের বাথরুমে অন্তঃসত্তা পিঙ্কির সন্তান প্রসব হয়।

পিঙ্কির স্বামী সুরোজ কুমার বিহারের সমস্তিপুরের বাসিন্দ। কর্মসূত্রে ওড়িশার কটকে থাকতেন। সেখানে ফুচকার দোকান রয়েছে তাঁর। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে কটকেই ভাড়া বাড়িতে থাকতেন। সেখান থেকে এদিন পুরো পরিবারকে নিয়ে বিহারে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। এরপর প্রসব বেদনা শুরু হতে কটকের পর কোনও একটি স্টেশনে নেমে চিকিৎসকের সন্ধান করেছিলেন সুরোজ। কিন্তু চিকিৎসকের সন্ধান তো মেলেনি উলটে তাঁর টাকা পয়সা ছিনতাই হয়ে গিয়েছে বলে অভিযোগ সুরোজের। একপ্রকার বাধ্য হয়ে ট্রেনের বাথরুমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। ঘটনার খবর যায় রেল আধিকারিকদের কাছে। রেলের তরফে ওই মহিলা এবং সদ্যোজাত সন্তা্নের জন্য আগে থেকেই মেদিনীপুর স্টেশনে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল। সদ্যোজাত শিশুর অক্সিজেনের অভাব রয়েছে বলে জানান মেদিনীপুর স্টেশনে উপস্থিত থাকা চিকিৎসক। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ওই প্রসূতি এবং শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২