Jayeshbhai Jordaar: লঞ্চ নতুন গান, নিজস্ব কোরিওগ্রাফিতেই রণবীরের দুর্দান্ত নাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে অভিনেতা রণবীর সিং এবং শালিনী পান্ডে অভিনীত জয়েশভাই জোর্দার-এর ট্রেলার। সম্প্রতি রিলিজ করেছে এই ছবির গানের ফার্স্ট লুক। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, চলতি বছরের সবথেকে সুপারহিট সিনেমাগুলির মধ্যে একটি হতে চলেছে এই ছবিটি। রণবীর সিং-এর কেরিয়ারের অন্যতম ছবি হতে চলেছে, ‘জয়েশভাই জোর্দার’। মুলত, নারী ভ্রুণ হত্যা এবং লিঙ্গ বৈষম্যের মতো বিষয় এই ছবিতে তুলে ধরা হবে।

ইতিমধ্যেই, জয়েশভাই জোর্দারের ট্রেলারটি ভক্তদের বেশ উত্তেজিত করে দিয়েছে। কারণ, রণবীরকে এই সিনেমায় বেশ আকর্ষণীয় ভূমিকায় দেখা যাবে। এবার প্রকাশিত হল, এই ছবির প্রথম গানের ঝলক। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে, রণবীর বলেছেন, এই ছবির নির্মাতারা চেয়েছিলেন, একটি গানে জয়েশের নিজস্ব ব্যাখ্যা আনবেন।

সুতরাং রণবীর জয়েশভাই-এর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে, নিজেই ফ্রিস্টাইল নাচ করেছেন এই গানে। কোনও কোরিওগ্রাফি ছাড়াই নেচেছেন নায়ক। আর এই কথা নায়ক নিজেই জানিয়েছেন। আপাততঃ এই ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আগামী ১৩ মে দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘জয়েশভাই জোর্দার’। দিব্যাং ঠক্কর দ্বারা পরিচালিত, জয়েশভাই জোর্দারে, রণবীর-শালিনী ছাড়াও রয়েছেন, বোমান ইরানি এবং রত্না পাঠক শাহ। উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমেই দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা শালিনী পাণ্ডে বলিউডে অভিষেক করছেন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও