দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী, বাড়ল অ্যাকটিভ কেসও

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন জন। আর প্রাণ হারিয়েছেন ৩৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের(Coronavirus cases in India) বেলাগাম সংক্রমণে কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ(Daily Cases) দীর্ঘদিন বাদে আড়াই হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একদিনে নতুন করের সংক্রমিত হয়েছেন জন। এ নিয়ে টানা চারদিন দেশে দৈনিক সংক্রমণ দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যু(Daily Deaths) আগের দিনের তুলনায় সামান্য কমেছে। একদিনে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৩৩ জন।

শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২ হাজার ৫২৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ৯৫২ জনে।তবে আগের দিনের চেয়ে দৈনিক মৃত্যু নিম্নমুখী। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২২ হাজার ১৪৯ জন।পজিটিভিটি রেট বা শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশে।’

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘দেশে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন এক হাজার ৬৫৬ জন। এ নিয়ে এদিন সকাল আটটা পর্যন্ত দেশে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ১৭ হাজার ৭২৪ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৮৩৮ টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৭৯টি।’

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির