আর সিবিআই তদন্ত চান না, রাজ্য পুলিশে আস্থা মৃত নির্যাতিতার বাবার

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে নাবালিকা নির্যাতন এবং তার মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখল নাবালিকার পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ময়নাগুড়িতে নাবালিকা নির্যাতন এবং তার মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখল নাবালিকার পরিবার। পুলিশ যে ভাবে তদন্ত করছে তাতে তিনি খুশি বলে জানিয়েছেন নির্যাতিতা কিশোরীর বাবা।

পুলি ভাল কাজ করছে। তাই আর নিজের মেয়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চান না তিনি। সম্প্রতি এমনই দাবি করেছেন মৃত নির্যাতিতা কিশোরীর বাবা। প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করার দাবি জানালেও এবার সেই দাবি থেকে সরে আসছেন। নির্যাতিতা নাবালিকার বাবা জানান, প্রথমে মেয়ের ঝলসানো চেহারা দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। তাই সেই সময় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। এর পর এই ঘটনা পুলিচার জনকে গ্রেফতার করায় তিনি খুশি বলে জানান।

উল্লেখ্য ময়নাগুড়ি ওই নাবালিকাকে মাসখানেক আগে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। অভিযুক্ত যুবকের নাম অজয় রায়স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, অজয় রায়কে পুলিশ প্রথমে গ্রেফতার করেনি। এমনকি অভিযুক্ত যুবক ওই নির্যাতিতা নাবালিকাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল ক্রমাগত। এর পর হুমকি সহ্য করতে না পেরে নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিল সে। চিকিৎসা চলাকালীন কয়েকদিন আগেই নির্যাতিতা নাবালিকার মৃত্যু হয়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, সেই অজয় রায়কে ময়নাগুড়ি থানার পুলিশ পরে গ্রেফতার করে। অজয় রায়ের পাশাপাশি গ্রেফতার করা হয় তার ভাই বিজয় রায়কে। মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…