অতি গরমের জেরে সকালে বসবে দুর্গাপুর আদালত

অতি গরমের জেরে এবার সকালে কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হল দুর্গাপুর আদালতে। ২ মে থেকে মর্নিং কোর্ট চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি গরমের জেরে এবার সকালে কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হল দুর্গাপুর আদালতে। ২ মে থেকে মর্নিং কোর্ট চালু হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানালো দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। ২১ মে পর্যন্ত এই মর্নিং কোর্ট চলবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুনানির কাজ চলবে দুর্গাপুর মহাকুমা আদালতে১১ টার পর অন্যান্য কাজ চললেও শুনানির কাজ একেবারে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

চলতি মরসুমে রাজ্যে তাপপ্রাবাহের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। নবান্নের তরফে এগিয়ে নিয়ে আসা হয়েছে স্কুলের গরমের ছুটি। এই আবহে আদালতের আইনজীবী, বিচারপ্রার্থীদের গরম থেকে স্বস্তি দিতে সকালে কোর্ট চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। এই নিয়ে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায় জানান, রাজ্যের কয়েকটি জেলায় মর্নিং কোর্টের রেওয়াজ আছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভুমে বরাবরই মর্নিং কোর্ট হয়ে থাকে। এবারও এমনটা হবে। ২ মে থেকে ২১ তারিখ পর্যন্ত দুর্গাপুর আদালতে মর্নিং কোর্ট চলবে। সবাই যাতে সুষ্ঠভাবে কাজ করতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোর্টে কাজ চলবে বলে জানান তিনি।

অন্যদিকে শুক্রবার রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মে মাস থেকে গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলবে বলে পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?