আলিপুরদুয়ারে দিন দুপুরে এক ব‍্যবসায়ী খুন

আলিপুর দুয়ারের কালচিনি রায়মাটাং এলাকায় দিনে দুপুরে খুন হয়ে গেলেন এক ব্যবসায়ী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর দুয়ারের কালচিনি রায়মাটাং এলাকায় দিনে দুপুরে খুন হয়ে গেলেন এক ব্যবসায়ী। স্থানীও এবং পরিবারের অভিযোগ দিনের আলোতে এই ব‍্যবসায়ীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত‍্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগান থেকে চিঞ্চুলা যাওয়ার রস্তায়।

রবিবার চা বাগানে যাওয়ার পথে এক ব‍্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা কালচিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর পুলিশ জানতে পারে যে, মৃত ব‍্যক্তি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার ব‍্যবসায়ী দীলিপ পাল। দেরি না করে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন দীলিপ পালের দুই পুত্র।

মৃত ব্যবসায়ী দীলিপ পালের ছেলে শান্তুনু পাল জানান, তার পিতা বালির ব‍্যবসা করতেন। এদিন সকালে বাড়ি থেকে সাইকেলে করে টাকা কালেকশন করতে বেরিয়েছিলেন। অনেকের কাছে টাকা পাওনা ছিল। মৃতদেহ পাশ থেকে সেই সাইকেলটি উদ্ধার হয়েছে। মৃতদেহ মাথার কোপ দেখে প্রাথমিক অনুমান কোনও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে হত‍্যা করা হয়েছে ওই ব্যবসায়ীকে। কালচিনির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী