একদশক পর সিনেমায় কামব্যাক অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের, সফর শুরু বলিউডে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে প্রায় এক দশক। বর্তমানে শাসক দলের একজন দাপুটে নেত্রী তিনি। অভিনয় জগত ছেড়েছেন অনেকদিন হল। এক সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য নায়িকা ছিলেন তিনি। বলা চলে, বাংলায় প্রথম সারির নায়িকাদের মধ্যে শতাব্দী রায়ের নাম শীর্ষেই থাকে। প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জীর সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি বঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কিন্তু রাজনীতিতে পা দেওয়া মাত্রই অভিনয় থেকে বিরতি নেন তিনি।

তবে আপাতত অপেক্ষার অবসান! প্রায় এক দশক পরে, অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় সিনেমায় ফিরছেন। তবে এবার টলিউড নয়, শতাব্দীর রায় কামব্যাক করছেন সোজাসুজি বলিউডে ডেবিউ-এর মাধ্যমে। ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ নামক একটি আইনি থ্রিলার ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এবার অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় আইনজীবী দিয়া হালদারের মতো একটি গুরুতর চরিত্রে অভিনয় করতে চলেছেন। সম্পূর্ণ আইনি প্রেক্ষাপটেই এই ছবিটি নির্মিত হচ্ছে। আর এই কোর্টরুম থ্রিলারটি পরিচালনা করছেন দেবাদিত্য বন্দোপাধ্যায়। এদিকে দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরতে পেরে অভিনেত্রী ভীষণই উৎসাহী। ফের শ্যুটিং সেটে ফেরার জীবনে প্রবেশ করে নায়িকার উত্তেজনা দেখার মতন।

অভিনেত্রীর বক্তব্য, ‘আমি যেটুকু পরিচয় পেয়েছি সবটাই অভিনয়ের জন্যে। তাই দর্শকদের ভালোবাসার টানেই আমি আবার ফিরছি ছবিতে। সেই অভিনয় জীবনে।’ তবে কেন তিনি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’-এর মতো ছবি বেছে নিলেন অভিনেত্রী? এই বিষয়ে তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এই চরিত্র আমার জন্য উপযুক্ত’।

তবে এই ছবিতে শতাব্দী রায়ের পাশাপাশি অভিনয় করছেন, কবির বেদী, অমিত বহল, জাভেদ জাফেরি, রাজেশ খট্টর, জাকির হোসেন, ব্রজেশ হিরজি, কানন অরুণাচলম, সমীক্ষা ভাটনগর, দীপক কাজির, সুশীল পান্ডে, চিরাগ ভোরা, জয় উপাধ্যায় এবং ইশতেয়াক খান প্রমুখ অভিনেতারা। তবে শতাব্দী রায় জানিয়েছেন, ভবিষ্যতে তিনি বলিউডের, স্বনামধন্য পরিচালক সন্তোষ সিভান, আর বাল্কি, রাজকুমার হিরানি, অনিরুদ্ধ রায় চৌধুরী, রাজ শান্ডিল্য এবং কবির খানের মতো বিখ্যাত বলিউড চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২