‘মাদক খাইয়ে আমাদের পাশেই শুয়ে ছিল ওরা’, ফেসবুক আলাপের শিকার ছাত্রীরা

জ্ঞান ফিরতে তারা দেখে, দিঘার এক হোটেলেব আলাদা আলাদা ঘরে শুয়ে আছে। তাদের পাশে ওই ২ যুবক শুয়ে। পরিস্থিতি বুঝে চিৎকার শুরু করে নাবালিকারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ নাবালিকাকে (Minor) বাড়ি থেকে ফুঁসলিয়ে দিঘা নিয়ে গিয়ে ‘কুকর্ম’ করতে চাওয়ার অভিযোগে ধরা পড়ল ২ যুবক। নাবালিকাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয় তারা। আর বাড়ি ছাড়তে এসেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গুণধর ২ জন। আপাতত তারা পুলিশের জালে (Arrest)। দাসপুর থানায় বাড়ি ওই ২ নাবালিকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ফেসবুকে আলাপ হয় ২ নাবালিকার সঙ্গে ওই ২ যুবকের। তারপর ফাঁদা হয় প্রেমের জাল। অবশেষে দিঘায় (Digha) ঘুরতে যাওয়ার টোপ ফেলে ওই ২ যুবক। নাবালিকাদের বাড়ি দাসপুরের শ্রীধরপুরে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ১ নাবালিকার সঙ্গে আলাপ জমায় পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের এক যুবক। তার নাম বিট্টু জানা। গত ২ মে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা ও তার এক বান্ধবী। রাস্তায় বিট্টু জানা ও তার বন্ধু রাধাকান্ত বেরা দেখা করে ওই ২ নাবালিকার সঙ্গে।  

অভিযোগ, এরপর গাড়িতে করে গোপীগঞ্জ যায় তারা। সেখানেই এক রেস্তোরাঁয় চাউ খায় তারা। অভিযোগ, তাতে মাদকদ্রব্য মেশানো হয়েছিল। কারণ, এরপরেই অচৈতন্য হয়ে পড়ে ওই ২ নাবালিকা। জ্ঞান ফিরতে তারা দেখে, দিঘার এক হোটেলেব আলাদা আলাদা ঘরে শুয়ে আছে। তাদের পাশে ওই ২ যুবক শুয়ে। পরিস্থিতি বুঝে চিৎকার শুরু করে নাবালিকারা। ভয় পেয়ে তাড়াতাড়ি মারুতি বের করে তাদের বাড়ি পৌঁছাতে যায় ওই ২ অভিযুক্ত যুবক। মাঝে কেটে গিয়েছে ২ দিন। পরিবারের লোক শুরু করেছিল খোঁজ। গ্রামে অচেবা মারুতি ঢুকতেই ধরে ফেলে গ্রামবাসীরা। তাদের আটকে খবর দেওয়া হয় পুলিশে। নাবালিকাদের আটকে রাখা হয় ১ টি ঘরে। সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ১ নাবালিকা। তখনই ওপর নাবালিকা চেঁচিয়ে ওঠে। আত্মহত্যার চেষ্টা করা নাবালিকাকে উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। এই ঘটনায় পুলিশের জালে ওই ২ যুবক।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও