মাঝরাতে আবাসনে ভয়াবহ আগুন, হত সাত, সঙ্কটজনক আরও তিন

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: ইন্দোরের একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দুজন মহিলা। ঘটনায় ১১জন জখম। এদের মধ্যে তিন জনের দেহের প্রায় ৮০ শতাংশ জ্বলে গিয়েছে। নিকটবর্তী হাসপাতালে জখম ১১জনকে ভর্তি করা হয়েছে।

আগুন লাগে শুক্রবার মধ্যরাতে, ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে। দমকল এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, আগুন লাগে একতলায়। সেখানে রাখা ছিল আবাসনে বসবাসকারীদের গাড়ি। গাড়ির ট্যাঙ্কে থাকা জ্বালিনার সঙ্গে আগুন সংস্পর্শে আশায় মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনের হাত থেকে বাঁচতে অনেকে ছাদ থেকে পাশের বাড়ির ছাদে লাফ মারেন। আবাসনে আটকে পড়া মানুষজনের চিৎকার শুনে এলাকাবাসির ঘুম ভাঙলে তারা দেখে বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। দমকলবাহিনীকে খবর দেওয়া হলে তারা সেখানে পৌঁছলেও রাস্তা সরু হওয়ায় ওই আবাসনের কাছে যেতে তারা রীতিমতো সমস্যায় পড়েন।  

বিজয় নগর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর তাহজিব কাজি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, শটসার্কিট থেকে আগুন লেগেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই দমকল বাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তুপ থেকে সাতটি দেহ উদ্ধারের পাশাপাশি আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘ইন্দোরের স্বর্ণবাগ কলোনির একটি আবাসনে ভয়াবহ আগুন লাগার খবর শুনেছি। ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ’

আরও পডুন দিল্লির উপহার সিনেমায় ফের আগুন

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন