বোঝো ঠ্যালা! হাসপাতালে ঢুকে মহিলাকে তান্ত্রিকবাবাদের ঝাঁড়ফুক

কড়া পদক্ষেপ করতে চলেছে জেলা প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোক নগর: সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন এক মহিলার ওপর নিশ্চিন্তে ঝাঁড়ফুক চালিয়ে গেলেন তান্ত্রিক বাবারা। পরিবারের অভিযোগ, মহিলার শরীরে অশরীরী আত্মা প্রবেশ করেছে। শুধুমাত্র তন্ত্রমন্ত্র বলেই ওই আত্মাকে শেষ করে যাবে। ঝাঁড়ুকের সেই দৃশ্য কয়েকজন মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেই ভিডিয়ো জেলা প্রশাসনের পদস্থকর্তাদের চোখে পড়ে। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার দিন ওই হাসপাতালে যেসব চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং নার্স ডিউটিতে ছিলেন তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অশোক নগর জেলা হাসপাতালে। একজন-দুজন নয়, বেশ কয়েকজন ফিমেল ওয়ার্ডে ঢুকে পরে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৬৫ বছরের কাছিয়া ভাই আহিরওয়ার। পরিবারের লোকজন হাসপাতালে তাঁকে ভর্তিও করেন। কিন্তু দ্রুত সুস্থ না হওয়ায় তারা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলে তান্ত্রিক তাদের বলে, মহিলাকে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না কী হয়েছে। পরামর্শ মেনে তারা কয়েকজন তান্ত্রিককে অশোক নগর জেলা হাসপাতালে নিয়ে যায়। শুরু হয় ঝাঁড়ফুক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপিংস দেখেন প্রশাসনের পদস্থকর্তারা নড়েচড়ে বসেন। সঙ্গে সঙ্গে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় কর্মীদের। তান্ত্রিকদের হাসপাতাল থেকে সরিয়ে দিতে গেলে পরিবারের লোকজন তাদের বাধা দেয়। পরে পদস্থকর্তারা ওয়ার্ডে পৌঁছে প্রায় গলা ধাক্কা দিয়ে ওই তান্ত্রিকদের হাসপাতাল থেকে বের করে দেয়। চিফ মেডিক্যাল অফিসার নীরজ ছারি খবরের সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন শিশুসন্তানের সামনে মাকে ৭৯ দিন ধরে ধর্ষণ, অবশেষে পুলিশের জালে শয়তান তান্ত্রিক

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন