ফুলবাড়ি থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় লেঙ্গুর-সহ চার বন্যপ্রাণী

একটি তীর্থ যাত্রী বোঝাই বাস থেকে বিলুপ্তপ্রায় লেঙ্গুর সহ মোট চারটি বন্যপ্রাণী উদ্ধার করলেন কাস্টমস আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি তীর্থ যাত্রী বোঝাই বাস থেকে বিলুপ্তপ্রায় লেঙ্গুর সহ মোট চারটি বন্যপ্রাণী উদ্ধার করলেন কাস্টমস আধিকারিকরা। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির বিদেশি লেঙ্গুর উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, মায়ানমার থেকে নেপালে পাচার হচ্ছিল বিলুপ্তপ্রায় প্রজাতির বিদেশী লেঙ্গুর। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি কাস্টমস এর আধিকারিকেরা জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে বন্যপ্রাণীগুলি উদ্ধার করা হয়। কাস্টমস আধিকারিকদের কাছে খবর ছিল  ময়ানমার থেকে নেপালে কিছু বন্যপ্রাণী পাচার করা হবে। সেই মতো ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়কে ফাঁদ পেতে বসেছিলেন কাস্টমস আধিকারিকেরা। সোমবার ভোরে ময়নাগুড়িতে বাসটি আসতেই তাতে তল্লাশি চালালে তিনটি খাচায় চারটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী উদ্ধার হয়। যার মধ্যে একটি গোল্ডেন লেঙ্গুর রয়েছে বলে খবর। তবে এগুলি ঠিক কি জাতীয় লেঙ্গুর তা এখনও জানা যায়নি। বন্যপ্রাণীগুলি উদ্ধার করার পর তদন্তকারীরা বাসটিকে নিয়ে যায় নেপাল সীমান্তে। সেখানে তীর্থ যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। যাত্রীরা নেমে গেলে খালি বাসটিকে ফুলবাড়ি অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর বনদফতরকে খবর দিলে বনকর্মীরা এসে বিদেশি লেঙ্গুর-সহ বন্যপ্রাণীগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করা বন্যপ্রাণীগুলিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণীগুলির পরিচয় ও প্রজাতি খতিয়ে দেখবেন বন দফতরের আধিকারিকরা। বন দফতরের এক আধিকারিক রবীন্দ্র জাখর জানান, প্রাণীগুলিকে দেখলে বলা যাবে সেগুলি কী জাতীয় প্রাণী।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও