গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন শিক্ষামন্ত্রীর পুত্রবধূ

রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পার্মারের পুত্রবধূ সবিতা পার্মার (২৩)। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে আত্মহত্যা, তা এখনও জানা যায়নি।

তবে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যা চলছিল। তবে পরিবারের তরফ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তিন বছর আগে মন্ত্রী-পুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সবিতা।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মন্ত্রী-পুত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। এই খবর লেখা পর্যন্ত মন্ত্রী বা তার পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ একটি আত্মহত্যার মামলা রুজু করেছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার সময় মন্ত্রী ছিলেন ভোপালে। সবিতার স্বামী দেবরাজ সিং একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মহম্মদ খেরায় গিয়েছিলেন। আত্মহত্যার খবর পাওয়ার পরে পরে শিক্ষামন্ত্রী এবং তাঁর ছেলে সেখানে পৌঁছে যান। পৌঁছে যায় রাজ্যমন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। ঘটনায় তারা রীতিমতো বিস্মিত। বাড়ির সামনে লোক জড়ো হয়। শুরু হয় গুঞ্জন।

আত্মহত্যার খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে বাড়ি ঘিরে ফেলে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিক্ষামন্ত্রীর বাড়ি। মৃতের ঘর থেকে পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট। পুলিশ ওই ঘর সিল করে দিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।

আরও পড়ুন শিবরাজ্য মধ্যপ্রদেশে নিষিদ্ধ হচ্ছ না হিজাব, ঘোষণা মন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন