ডার্ক থ্রিলার নিয়ে ফের ওয়েবে সৌপ্তিক, কেমন গল্প বাছলেন জানুন

ডিপ্রেশন আর সেই ডিপ্রেশন থেকে মাদকাসক্তি, এবার এই বিষয় নিয়েই ওয়েবে নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন সৌপ্তিক চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিপ্রেশন আর সেই ডিপ্রেশন থেকে মাদকাসক্তি, এ কোনও নতুন বিষয় নয়। বর্তমান প্রজন্মের মধ্যে এই প্রবণতা যেন আরও বেশি বেড়ে গিয়েছে। মাদক নিয়েই তারা জীবনের সব ‘ডার্ক সাইড’ গুলি ঢেকে রাখতে বা ভুলে তাকতে চায়। এবার সেই বিষয় নিয়েই ওয়েবে নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন সৌপ্তিক চক্রবর্তী। সিরিজের নাম ‘এনক্রিপ্টেড’। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন রুদ্রাশীষ রায়। 

মূলত দুই বোনের জীবনের গল্প বলবে এই সিরিজ। দুই বোনের মধ্যে ছোট বোন প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। আর এর ফলেই হতে থাকে মারাত্বক খরচ। একসময় নিঃস্ব হয়ে যায় ছোট বোন তানিয়া। এক সময় নেশায় আসক্ত তানিয়া মাদক কেনার জন্য মরিয়া হয়ে ওঠে। বেছে নেয় এমন এক পথ যা তাকে জীবনের কালো দিকে আরও বেশি এগিয়ে দেয়। আর তখনই হঠাৎ সে খোঁজ পায় এমন একটি অ্যাপের যার নাম ‘ডার্ক ডেয়ার’। আর সেই আপের দ্বারা তানিয়া এমন কিছু কাজের সঙ্গে জড়িয়ে পড়ে যে সেখান থেকে ফিরে আসা মুশকিল হয়। এমন কিছু কাজ তাকে দিয়ে করানো হয় যে তা সমাজের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়। তাকে দিয়ে খুন করানো হয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে। এরপর চলতে থাকে তার কারাবাস। শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তানিয়া।

বোনের আত্মহত্যার কিনারা করতে মাঠে নামে দিদি দিয়া আর সেখান থেকেই গল্পে আসবে নয়া মোড়। এই নিয়েই এগোবে এই ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় অর্থাৎ দুই বোনের চরিত্রে দেখা যাবে পায়েল সরকার ও ঐশ্বর্য সেনকে। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন অমিতাভ আচার্য, রানা বসু ঠাকুর, রানা মুখোপাধ্যায়সহ আরও অনেকে। এই সিরিজে মিউজিকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যাকটাস। গোধূলি শর্মার কথায় এই প্রথম কোনও ওয়েব সিরিজের জন্য কাজ করছে তারা। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন রনিতা দাশ। 

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট