লাল সিং চাড্ডার দ্বিতীয় গান নিয়ে আসবে নস্টালজিয়া

মুক্তি পেল লাল সিং চাড্ডার দ্বিতীয় গান 'ম্যায় কি করা'। আমির-করিনা অভিনীত এই ছবি নিয়ে দর্শকদের মনে ইতিমধ্যেই বেশ উচ্ছাস তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল লাল সিং চাড্ডার দ্বিতীয় গান ‘ম্যায় কি করা’। আমির-করিনা অভিনীত এই ছবি নিয়ে দর্শকদের মনে ইতিমধ্যেই বেশ উচ্ছাস তৈরি হয়েছে। প্রত্যেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। এর আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘কাহানি’। ছবির নির্মাতাদের দেওয়া কথা মতই ১২ মে মুক্তি পেল এই ছবির দ্বিতীয় গান। 

অমিতাভ ভট্টাচার্যের কথায় সোনু নিগমের কন্ঠে এই গান মন ভালো করবে সকলের। সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রীতম। ছবির এই গানটিতে কাজ করা নিয়ে বলতে গিয়ে সোনু নিগম তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছেন, ”প্রীতম যখন আমাকে এই গানটি গাওয়ার জন্য বলে তখন সে আমাকে জানায় স্বয়ং আমির খান চাইছেন তাঁর ছবিতে আমি যেন এই গানটি গাই। আমি এর আগেও আমিরের ছবিতে কাজ করেছি যেগুলি সুপারহিট হয়েছে এবং আমি ভীষণ প্রশংসা পেয়েছি। ম্যায় কি করা, সেই তালিকারই অন্তর্ভুক্ত হতে চলেছে।”

আমির খান প্রযোজিত ও অভিনীত বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে। তার আগে ছবির দুটি গান মুক্তি যেন দর্শকের মনে আরও খানিক উন্মাদনা সৃষ্টি করল সেকথা বলাই বাহুল্য। 

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা