কাকার কাটা মাথা নিয়ে রাস্তায় নাচ ভাইপোর, গ্রেফতার

তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, সিধি (মধ্যপ্রদেশ):  কাকা কালাজাদু করে। এই সন্দহে ভাইপো কুঠার দিয়ে তাঁর মাথা কেটে রাস্তায় নাচতে শুরু করে দিল। আর এক হাতে থাকা সেই কুঠার দিয়ে রক্ত চুঁইয়ে পড়ছে। এলাকার মানুষ ওই দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। সে মানসিক ভারসাম্যহীন কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার কারিমাটি গ্রামে। জানা গিয়েছে, লালবাহাদুর গৌড় (২৬) (ধৃত যুবক) গত কয়েকদিন ধরেই কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। যুবক সন্দেহ করে সমস্যার পিছনে হাত রয়েছে তাঁর কাকা মকসুদনের। শুক্রবার সে কাকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলে সঙ্গে সামান্য বিষয়ে তাঁর  সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। আচমকাই সে মকসুদনের গলায় কুঠার চালিয়ে দিলে মুহুর্তের মধ্যে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই যুবক কাকার কাটা মাথা নিয়ে রাস্তায় নাচতে শুরু করে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে।

জামোদি পুলিশ স্টেশনের স্টেশন-ইন-চার্জ শেসমণি মিশ্র এই খবর দিতে গিয়ে জানান, এলাকার মানুষের থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগা করা হয়েছে চিকিৎসকের সঙ্গে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন রাতে ঘুমোতে পারছি না, বিয়ের ব্যবস্থা করুন: মোদি-যোগীকে চিঠি যুবকের

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন