শিবরাজ্য মধ্যপ্রদেশে রাম-রাবণের যুদ্ধ

ভিডিয়োটি বেশ বড়ো, ৪৫ মিনিটের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে সামনেই পুরসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে দুজনকে। এই দুই হলেন কমলনাথ এবং শিবরাজসিং চৌহান। রামের ভূমিকায় কমলনাথ। আর রাবণের ভূমিকায় শিবরাজসিং চৌহান।

ভিডিয়োটি বেশ বড়ো, ৪৫ মিনিটের। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাম তূণে বাণ লাগিয়ে রাবণ চৌহানের দিকে তাক করে রয়েছেন। আর সেই বাণ দেখে ভয়ে কাঁপছেন শিবরাজসিং চৌহান।

রাবণের দশ মাথায় লেখা হয়েছে দশটি বিষয়, যার মূল উদ্দেশ্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা। দশ বিষয়ের মধ্যে রয়েছে ধর্ষণ, আদিবাসীদের ওপর নির্যাতন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি। রাম আবার ডায়লগও মারছেন। শিবরাজের দিকে বাণ তাক করে রাম (কমলনাথ) রাবণকে (শিবরাজ সিং) বলছেন, নির্ণয় কী ঘড়ি আয়ি হ্যায় (সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে রাজনৈতিকমহলের একাংশ বলছে, আসলে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এই দুইয়ের লডা়ই ভিডিয়োর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।

প্রশ্ন উঠছে, কে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব কারও জানতে বাকি নেই। তাহলে কোন গোষ্ঠীর হাত রয়েছে? দুই শিবির থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ভিডিয়ো আপলোড করায় তাদের হাত নেই। ওটা বিজেপির কীর্তি। যে যাই বলুক, নেটিজেনরা কিন্তু বেশ মজা উপভোগ করছেন। তাঁদের মতে, অনেকদিন বাদে একটা মজার ভিডিয়ো দেখার সুযোগ ঘটল।  

আরও পড়ুন হনুমান চালিসা পাঠের হুমকি, পুলিশ ঘিরল লখনউয়ের বিখ্যাত টিলে ওয়ালি মসজিদ

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন