বিবাহ যোজনার প্রকল্পের সুবিধে পেতে স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে যুবকের

পুলিশ ওই যুবককে গ্রেফতার করে, পরে অবশ্য ছেড়ে দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিবাহ যোজনা প্রকল্পের সুবিধে পেতে দ্বিতীয়বার বিয়ে করলেন এক যুব কংগ্রেস নেতা।তবে অন্য কোনও মহিলাকে নয়, নিজের স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করেছেন। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুবকের নাম নৈতিক (Naitik) । এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই নৈতিককে গ্রেফতার করে। পরে অবশ্য ছেড়ে দেয়। মালা বদলের ঘটনাটি ঘটে এখানকার বালাজি মন্দিরে।

ঘটনার কথা জানাজানি হতেই কংগ্রেসকে নিশানা করে পদ্মশিবির। বিজেপি নেতা নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘এই যুবক কংগ্রেস জাতীয় আহ্বায়ক। মুখ্যমন্ত্রীর কন্যাদান প্রকল্পের (Mukhyamantri Kanyadan Yojana) সুবিধে নিতে নিজের স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করেছেন। এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে। কমলনাথজি আপনি কিছু বলুন।’ (ইয়ে শ্রীমান এনএসইউআই কে রাষ্ট্রীয় সমন্বয় হ্যায়। মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা কা লাভ লেনে কে লিয়ে দুসরি বার বিবাহ রচানে চলে থে। খবর হ্যায় কী পুলিশ দোবিচ লিয়া হ্যায়। কেয়া কহনা হ্যায় কমলনাথ জি)

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মাত্র ১৫দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই যুবক। বিয়ে করেন মধ্যপ্রদেশের সাগর জেলার (Sagar district) বালাজি মন্দিরে(Balaji temple)।এই ঘটনা রাজ্য কংগ্রেস নেতৃত্বের পক্ষে যে রীতিমত অস্বস্তিকর তা বলাই বাহুল্যয যদিও এই খবর লেখা পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যুককে শোকজ নোটিশ পাঠাতে পারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন গির্জায় প্রথম দেখা সেই মেয়েকে ৯৫ বছরে সেই গির্জাতেই বিয়ে

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন