জেলেনস্কির সঙ্গে পুতিনের সরাসরি আলোচনা চায় ফ্রান্স ও জার্মানি

ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর মধ্যে ফোনে কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine)  মধ্যে চলতে থাকা আগ্রাসন বন্ধ করতে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে চাইছে। জার্মান চ্যান্সেলরের দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি (BBC) এই খবর দিয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের (Olaf Scholz) মধ্যে কথা হয়েছে। তাঁদের মধ্যে কথা হয় দেড় ঘণ্টার বেশি। পরে তারা উভয়েই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন।  জার্মান চ্যান্সেলরের দফতর থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, দুই নেতা রুশ প্রেসিডেন্টকে (Russian President) অবিলম্বে যুদ্ধবিরতির (Cease fire) জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তারা ইউক্রেন থেকে রুশ সেনা (Russian army) প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

ক্রেমলিনের (Kremlin) দাবি, দুই নেতার সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) বলেছেন, কিয়েভের সঙ্গে নতুন করে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত। তবে জেলেনস্কির সঙ্গে পুতিনের সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনও কিছু উল্লেখ করেনি ক্রেমলিন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের তরফ থেকে বলা হয়েছিল, তিনি পুতিনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী নন। তবে সংঘাত থামাতে আলোচনা জরুরি বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামারকিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। তার পর থেকে দু দেশের পদস্থ কর্তারা বেশ কয়েকবার বৈঠকে বসেন। কিন্তু কোন আলোচনা থেকেই সমাধান সূত্র বেরিয়ে না আসায় অচলাবস্থা এখনও কাটেনি।

আরও পড়ুন পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ, ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় ইস্তফা রুশ রাষ্ট্রদূতের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের