MIFF: উঠল নিষেধাজ্ঞা, এবার ১৮-র কমেদের জায়গা হবে মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটদের জন্যে এবার মিলল সুখবর। খবরের শিরোনামে এবার জায়গা করে নিল মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু সংবাদের শিরোনাম কেন দখলে মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের? কারণ, মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দরজা খুলল নাবালকদের জন্যে। এই প্রথম ১৮ বছরের কম বয়সী নাবালকরাও ১৭ তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হতে চলেছে। এই চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার নন-ফিচার ছবির মধ্যে সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম। ২৭ মে থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ৪ ঠা জুন পর্যন্ত। এই ছবির তালিকাতে রয়েছে, ছোটদের জন্যে দুটি মাস্টার ক্লাস অ্যানিমেশন ছবি ‘রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা’ এবং ‘মাইটি লিটল ভীম’।

যা দেখার জন্যে এবার চলচ্চিত্র উৎসবে প্রবেশাধিকার পাবে শিশুরাও। শেষমেশ বাঁধ ভাঙল শিশুদের। এবার পরিবারের সঙ্গে নাবালকরাও জোট বেঁধে মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেতে পারবে। এমনকী ছোটদের জন্যে যে চলচ্চিত্র এই উৎসবে দেখানো হবে, সেটিও এক্কেবারে বিনামূল্যে দেখতে পারেন ছোটরা। ‘রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা’ দেখানো হবে ৩১ মে জেবি হলে বিকেলে পৌনে ৪ টের সময়ে। আর মাইটি লিটল ভীম’ ৩০ মে অডি-২ এ বিকেল পৌনে ৪ টের সময়ে প্রদর্শিত হবে। এদিকে এই চলচ্চিত্র উৎসবের এবার ফোকাস পয়েন্ট কান্ট্রি বাংলাদেশ।

সেই লক্ষ্যে এবার এই উৎসবে যোগ দিয়েছে বাংলাদেশের বেশ কটি ছবি ও ডকুমেন্টারি। আসলে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি হয়েছে বাংলাদেশ।আগামীকাল থেকে পরপর ৫ দিন এই উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে বাংলাদেশের ছবি ও তথ্যচিত্র বা ডকুমেন্টারি। প্রথম দিন দেখানো হবে আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’ আর হবে হুমাইরা বিলকিসের ‘গার্ডেন অব মেমোরিস’। ৩১ মে দেখানো হবে অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’। ২ জুন দেখানো হবে ‘নট আ পেনি, নট আ গান’ ছবিটি। পরিচালনা মকবুল চৌধুরী। এদিন আরও দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। পরিচালনায় পিপলু খান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা