বলিউডে ডেবিউ করতে চলেছেন সইফ-পুত্র ইব্রাহিম

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ডেবিউ করতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। বলিউডের প্রাক্তন দম্পতি তাঁরা। সইফ আলি খান এবং অমৃতা সিং। খুব ছোটো বয়সেই বিয়ে হয় তাঁদের, বর্তমানে সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের বাবা-মা। বাবা-মায়ের মুখের আদলেই দুই ভাই-বোনের মুখের গঠন। তবে সারা-ইব্রাহিমের ছোটবেলাতেই সইফ-অমৃতার ডিভোর্স হয়ে যায়। বর্তমানে করিনা কাপুর হল সইফ ঘরনী, এবং তৈমুর-জেহর বাবা-মা তাঁরা।সুতরাং সইফ ৪ সন্তানের বাবা। তবে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, সইফের সঙ্গে সারা-ইব্রাহিম দুজনের সম্পর্কই ভাল। এমনকী করিনা এবং তাঁর দুই ছেলের সঙ্গেও তাঁদের বড় দাদা-দিদির ভাল সম্পর্ক।

অমৃতা সিং-ই ছোট্ট থেকে বড় করেছেন সারা-ইব্রাহিমকে। তবে তাঁদেরকে বাবার পরিচয় দেওয়া থেকে কখনই বিরত থাকেন নি সাইফ আলি খান। এখন বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে সারার নাম দেওয়াই যায়, অভিনয় জগতে তাঁর বয়স অল্প কিছুদিন হলেও ইতিমধ্যেই, তিনি তাঁর অসাধারণ অভিনয়ের দ্বারা প্রশংসিত হয়েছেন দর্শকদের কাছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বরাবরই সক্রিয় থাকে নায়িকা। তবে সারা ইতিমধ্যেই বলিউডে প্রবেশ করলেও ইব্রাহিম এখনও বলিউডে সেই ভাবে নিজেকে প্রতিষ্ঠা করেননি। বর্তমানে তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরকে সহায়তা করছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে।

একটি নিউজ পোর্টালের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আসলে করণ জোহর নিজেই, পতৌদি পরিবারের ছেলের জন্য একটি উপযুক্ত সুযোগ খুঁজছিলেন। অবশেষে তা পাওয়া গেল, গত বছরে মুক্তিপ্রাপ্ত সফল মালায়ালম রোমান্টিক ছবি, ‘হৃদয়ম’-এর হিন্দি রিমেকের এবার নায়ক হতে চলেছেন ইব্রাহিম। এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম। প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে, করণ, ভিনীথ শ্রীনিবাসনের পরিচালনায় এই ছবিটির নায়কের চরিত্রটি সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম খানের জন্যে এক্কেবারে উপযুক্ত।

ইব্রাহিম সম্প্রতি তাঁর বোন সারা আলি খানের সঙ্গে করণ জোহরের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত করেছেন। এই মুহূর্তে ইব্রাহিমের ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা নিছক কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও আসলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাঁর সহকারী পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে আলিয়া ভাট এবং রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া এই মুভিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চনও। এই ছবিটি ১০ ​​ফেব্রুয়ারি, 2023-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা