আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রায় ৬০০০ জন মহিলার সঙ্গে ‘ঘুমার’এর তালে ঠুমকা দিলেন নুসরত

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নুসরত ভারুচা, বলিউডের একজন স্বনামধন্য নায়িকা। ‘Pyar Ka Punchnama’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। খুব স্পষ্টবাদী অভিনেত্রীদের মধ্যেও এই অভিনেত্রীকে ধরাই যায়। এই অভিনেত্রীর আসন্ন ছবি, ‘জনহিত মে জারি’ (Janhit Mein Jaari)। আর কিছুদিনের মধ্যেই এই ছবি মুক্তি পাবে, ইতিমধ্যেই এই ছবির প্রচার শুরু করেছেন নুসরত। বর্তমানে তিনি জয়পুরে গিয়েছেন ছবির প্রচার সারতে, আর সেখানে গিয়েও তিনি নায়িকা বিশ্ব রেকর্ড গড়ে তুললেন। অভিনেত্রী, তাঁর সহ-অভিনেতা অনুদ সিং-এর সঙ্গে, প্রায় ৬০০০ জন মহিলাদের নিয়ে জনপ্রিয় বলিউড গান ‘ঘুমার’ (Ghoomar) এর সহিত নাচলেন, একসঙ্গে এতজন মহিলাদের নিয়ে একটি ঐতিহ্যগত নৃত্য ফর্ম সৃষ্টি করলেন নায়িকা, সঙ্গে বিশ্বরেকডর্ও৷ সম্প্রতি, একটি পাপারাৎজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হল অভিনেত্রীর ছবি এবং ভিডিওগুলি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যেখানে নুসরত এবং অনুদকে পোজ দিতেও দেখা গিয়েছে৷ এমনকী ‘ঘুমার’ পারফরম্যান্সের জন্য রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক বেছে নিলেন নায়িকা, সঙ্গে ওই মহিলারাও একই রাজস্থানী পোশাকের সঙ্গে অভিনেত্রীর সঙ্গে পা মেলালেন। অনুদও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ইভেন্টের ভিডিও এবং ছবিগুলিও শেয়ার করেছেন৷ ‘জানহিত মে জারি’ মূলতঃ একটি গৃহবধূর বাইরে কাজ করা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে লড়াই। নুসরতকে এই ছবিতে মধ্যপ্রদেশের একজন যুবতীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

যেখানে তিনি সামাজিক প্রতিরোধ সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য কন্ডম বিক্রির কাজ করেন। যা তাঁর পরিবার, শ্বশুরবাড়ি এবং সমাজকে ব্যাপকভাবে সম্মানহানি করে৷ এবং তিনি কন্ডোম বিক্রির মাধ্যমে জনগনকে গুরুত্বপূর্ণ পাঠ পড়াবেন। ছবিতে নুসরত, অনুদ ছাড়াও অভিনয় করেছেন পাভেল গুলাটি, আন্নু কাপুর এবং পরিতোষ ত্রিপাঠি। এটি ১০ ​​জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘জানহিত মে জারি’র পর, নুসরতের হাতে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে রাম সেতু এবং সেলফি। সেলফিতে তিনি কাজ করছেন ইমরান হাশমি এবং ডায়না পেন্টির সঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ