অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই গোয়েন্দারা

বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার একবালনগর গ্রামের বাসিন্দা সেহগলের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ এপ্রিল বীরভূমের তৃণমুল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগল হোসেনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনায় মৃত্যু হয় সেহগল হোসেনের মেয়ের। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্য এক দেহরক্ষীরও। ওই দুর্ঘটনা এবং আরও বেশকিছু বিষয় খতিয়ে দেখতে এবার সেহগলের বাড়িতে সিবিআই আধিকারিকরা। বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার একবালনগর গ্রামের বাসিন্দা সেহগলের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য এর আগে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের গোয়েন্দারা। বুধবার আবার তাঁর বাড়িতে হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত ২৬ এপ্রিল রাতে অনুব্রতের দেহরক্ষী সেহগল হোসেন দুর্গাপুর থেকে গাড়িতে সপরিবার বাড়ি ফিরছিলেন। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় সেহগলের ৬ বছরের মেয়ের।

অন্যদিকে বুধবারই সিবিআই সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে আবার। মূলত ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অনুব্রতকে এদিন তলব করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে।  এর আগে অসুস্থতার কারণে এই মামালায় সিবিআইয়ের তলব এড়িয়ে যান বীরভূমের জেলা নেতা। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে এর আগে সিবিআই ৫ বার তাঁকে তলব করেছে। কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। সিবিআই সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। গত ২৪ মে অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের চিঠি দিয়ে হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছিলেন। কিন্তু সিবিআই আধিকারিকরা তাঁর সেই আবেদনে মান্যতা দেননি। আবেদনের ৯ দিনের মাথায় আবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন