‘তোমাকে চিরকাল খুব ভালবাসব বাবা ‘, তামারা! ফুটে উঠল কেকে-র ছবি জ্যোতির রং তুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৩১ মে রাত সাড়ে ১১ টা নাগাদ থেকেই খবরে শুধু একটাই নাম কেকে-র মৃত্যু। যা কিনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দেশের একজন লেজেন্ড্রারি গায়কের মধ্যে অন্যতম ছিলেন কেকে অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথ। তাঁর মৃত্যুতে গোটা সঙ্গীত মহল তোলপাড়। স্বাভাবিকভাবেই এরকম একজন কিংবদন্তী গায়কের মৃত্যু কেউ যেন এখনও মেনে নিতে পারছেন না। তাই আবার বাংলায় এসে গায়কের মৃত্যু, যা আরও ভাবাচ্ছে মানুষকে। বাংলার দুটি কলেজের সোশ্যালে লাইভ কনসার্ট করতে এসেছিলেন গায়ক। কিন্তু এই দুই লাইভ প্রোগ্রামই যে তাঁর জীবনের শেষ পারফর্ম হবে সেটা কে জানত! পরশু রাতে শেঠ গুরুদাস কলেজের সোশ্যাল উপলক্ষ্যে লাইভ কনসার্ট ছিল কেকে-র, নজরুল মঞ্চে। আর সেটাই শেষ কনসার্ট হিসেবে রয়ে গেল।

সৌজন্যে, ওইদিন কেকে-কে দেখতে অজস্র জনরাশি বাঁধ ভাঙা নজরুল মঞ্চের। গায়ককে সরাসরি দেখতে এবং তাঁর সুরে একবার সাক্ষী হতে আড়াই হাজার থেকে ৭০০০ ভক্তসংখ্যা গড়িয়েছিল সেদিন। কিন্তু সেটাই যেন কাল হল। চরম অস্বস্তি, ঘাম, সবকিছুই কেকে-র মৃত্যুর কারণ হয়ে গেল। সেইদিন শো শেষেই অসুস্থ হয়ে পড়েন তিনি, ম্যাসিভ হার্ট অ্যাটাকের দরুন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। রেখে গেলেন ভক্তদের জন্যে অজস্র গানের ডালি।হয়তো আরো গান আবিষ্কার হত কেকে-র কন্ঠে, কিন্তু এখন সব শেষ। ইতিমধ্যেই ভারসোভা শ্মশানের উদ্দেশ্যে শেষ যাত্রা করেছেন কেকে, তাঁর নস্মর দেহ আজই পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তাঁর রেখে দেওয়া স্মৃতি রেখে হবে যুগ যুগ ধরে। প্রায় 500 এর বেশি গান তাঁর ২৬ বছরের কেরিয়ারে।

তাঁর শেষকৃত্য আজ, অর্থাৎ ২ জুন অনুষ্ঠিত হবে। আর বাবার শেষ কৃত্যের কার্ড দিয়ে, তাঁর মেয়ে তামারা সোশ্যাল মিডিয়া পোস্টে একটি হৃদয়বিদারক নোট যোগ করলেন। লিখলেন, “ভালোবাসি বাবা, তোমাকে চিরকালের জন্য।” তামারাও একজন উঠতি গায়িকা, সুরকার এবং প্রযোজক। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর গান গাওয়ার প্রচুর ছবি রয়েছে। কেকে ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলা সহ বিভিন্ন ভাষায় সুপারহিট গান গেয়েছেন তিনি।

এদিন কেকে-র স্ত্রী জ্যোতির একটি পুরানো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জ্যোতি, তাঁর স্বামী কেকে-র ছবিকে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, তিনি পেশায় একজন চিত্রশিল্পী।স্বামীর মঞ্চে গান করার একটি ছবি এঁকেছিলেন তিনি ২০২০ সালে, সেটাই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।আর জ্যোতির এই চিত্রকর্মটি সবার নজর কেড়েছে। পেইন্টিংটি জ্যোতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে, জ্যোতি লিখেছেন, “আমি গতকাল এটি আঁকা শেষ করেছি। আমার প্রিয় বন্ধু সিন্ধু এবং কপিল আমাকে এই কাজের জন্য কমিশন দিয়েছিলেন। আমি এই মুহূর্তটি বন্দী করেছিলাম যখন আমি কয়েক বছর আগে কেকে-কে একটি লাইভ কনসার্টে পারফর্ম করতে দেখেছিলাম৷ তিনি তার কণ্ঠে যে শক্তি প্রকাশ করেন তা কেবল বর্ণনার মতন নয়।”

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা