জেনে নিন, ‘সম্রাট পৃথ্বীরাজ’ সহ কোন কোন বলিউড চলচ্চিত্র বিদেশে নিষিদ্ধ হয়েছে!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মুক্তিপ্রাপ্ত ছবিগুলি শুধু দেশে নয়, গোটা বিশ্বে রাজত্ব করে। কিন্তু কিছু কিছু বলিউড ছবি বিদেশের মাটিতে রমরমা ব্যবসা করে, আবার কিছু কিছু বলিউড ছবি বিদেশ পর্যন্ত পৌঁছতেই পারেনা। তার আগেই বিদেশের অনেক জায়গায় ব্যান করে দেওয়া হয় সেইসব ছবি গুলিতে। হ্যাঁ, সম্প্রতি ওমান ও কুয়েতে নিষিদ্ধ করে দেওয়া হল, অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ কে।যদিও এই ছবির ফার্স্ট লুক প্রকাশের দিন থেকেই এই ছবি নিয়ে নানা রকমের বিতর্ক জন্মায়। শেষমেশ ছবির নামটাই পরিবর্তন করে দেওয়া হয়েছিল। তবে শুধু ‘সম্রাট পৃথ্বীরাজ’ই নয়, এর আগেও একাধিক বলিউড ছবিকে ব্যান করে দেওয়া হয়েছিল। চটজলদি জেনে নিন, কোন কোন বলিউড ছবি একাধিক বিদেশী মাটিতে জায়গা পায়নি!

সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj)

সুপারস্টার অক্ষয় কুমার এবং নবাগতা মানুষী চিল্লার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ আগামীকাল অর্থাৎ ৩ জুন গোটা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর এই ছবিটি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সবচেয়ে বড় সিনেমাগুলির মধ্যে একটি হতে চলেছে। ঐতিহাসিক যোদ্ধা ‘সম্রাট পৃথ্বীরাজ’ এর জীবনী নিয়ে তৈরি করা এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করবে বলে আশাবাদী এই ছবির নির্মাতারা। তবে আজকেই ওমান ও কুয়েতে এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। যা কিনা এই চলচ্চিত্রের বিদেশী ব্যবসাকে প্রভাবিত করবে।

ডার্টি পিকচার (Dirty Picture)

বিদেশের মাটিতে জায়গা হয়নি বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ এবং ইমরান হাশমি অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’ ছবিও। এই ছবিতে একাধিক সাহসী দৃশ্যের জন্যে, ছবিটিকে ২০১১ সালে কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল৷ তা সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এমনকী এই ছবিটি সমস্ত দিক থেকে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

পদ্মাবত (Padmavaat) 

রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং শাহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। তবে এই ছবিটাকে মালয়েশিয়ায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে জানা গিয়েছিল, ছবিটি একটি নির্দিষ্ট অঞ্চলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে ছবিটিকে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল।

বেল বটম (Bell Buttom)

অক্ষয় কুমার অভিনীত বলিউড চলচ্চিত্র ‘বেল বটম ‘ছবিটিকেও, অবৈধ তথ্য টেম্পারিংয়ের অভিযোগে সৌদি আরব, কুয়েত এবং কাতারে নিষিদ্ধ করা হয়েছিল। আর এই ছবিটি দুঃখজনকভাবে ভারতীয় বক্স অফিসেও ব্যর্থ হয়েছিল।

ফিজা (Fiza)

হৃতিক রোশন এবং করিশমা কাপুর অভিনীত চলচ্চিত্র ফিজা মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। কারণ, এই ছবিতে একটি মুসলিম ছেলেকে সন্ত্রাসে পরিণত হতে দেখা গিয়েছিল। তবে এই ফিল্মটি হৃতিকের কেরিয়ারের অন্যতম সফল ছবি, যা অত্যন্ত সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

দিল্লি বেল্লি (Delhi Belly)

নেপালে নিষিদ্ধ হয়েছিল দিল্লি বেল্লি। ছবিটি মুক্তির আগেও এই ছবির নির্মাতাদের অশ্লীল এবং বিতর্কিত বিষয়বস্তুর জন্যে এই ছবি মুছে ফেলার কথা বলা হয়েছিল। অবশেষে, ছবিটি নিষিদ্ধ করা হয়।

বোম্বে (Bombay)

মণি রত্নমের সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র ‘বোম্বে’ সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছিল। কারণ, সরকার কথিতভাবে মনে করেছিল যে, এই চলচ্চিত্রটি দাঙ্গা সৃষ্টি করতে পারে।

ওহ মাই গড (Oh My God)

অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত ‘ওহ মাই গড’ ছবিটি সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কারণ এতে একটি স্পর্শকাতর ধর্মীয় দৃশ্য ছিল।

নীরজা (Neerja)

দেশকে খারাপ দেখানোর অভিযোগে সোনম কাপুরের নীরজাকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই ছবিটি ভারতীয় বক্স অফিসে সত্যিই ভালো ব্যবসা করেছিল, যা সোনমের কেরিয়ারের অন্যতম সফল ছবি ছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা