গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তাল বিজেপি শিবির, পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ

ডেবরায় বিজেপির কার্যালয়ের সামনে দেখানো হয় বিক্ষোভ। ‘ভারতমাতা’ স্লোগান তুলে বিক্ষোভকারীরা দাবি তোলেন, নয়া মণ্ডল সভাপতিকে অপসারণের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বড়সড় অস্বস্তিতে বিজেপি শিবির। আবারও মুখ পুড়েছে বিজেপির (BJP)। মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করেই বিক্ষোভ। বিজেপির স্লোগান দিয়ে বিক্ষুব্ধ বিজেপি নেতা ও কর্মীরা প্রতিবাদে নামেন নয়া মণ্ডল সভাপতির বিরুদ্ধে। কার্যালয়ের সামনে দেখানো হয় বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের ঘটনা।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ঘটনা। ওই মণ্ডলে নিযুক্ত করা হয়েছে নয়া সভাপতি। আগে এই মণ্ডলে সভাপতি ছিলেন অন্যজন। পদ গিয়েছে তাঁর। এতেই বেজায় চটেছেন প্রাক্তন মণ্ডল সভাপতি। তাঁর সঙ্গে ক্ষুব্ধ ওই নেতার অনুগামীরাও। নতুন মণ্ডল সভাপতিকে অপসারণের দাবি তোলা হয়। বিক্ষোভ দেখান প্রাক্তন মণ্ডল সভাপতি ও তাঁর অনুগামীরা। ডেবরায় বিজেপির কার্যালয়ের সামনে দেখানো হয় বিক্ষোভ। ‘ভারতমাতা’ স্লোগান তুলে বিক্ষোভকারীরা দাবি তোলেন, নয়া মণ্ডল সভাপতিকে অপসারণের।

অভিযোগ করা হয়েছে, নেতৃত্ব নির্বাচনে স্বজনপোষণ করা হয়েছে। উঠে এসেছে আদি- নব্য, ঘনিষ্ঠ সহ- একাধিক তথ্য। এই প্রকাশ্য বিক্ষোভের ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। উল্লেখ্য, বিজেপির আদি- নব্য দ্বন্দ্ব বা দিলীপ- সুকান্ত, শুভেন্দু দ্বন্দ্ব নতুন নয়। রাজ্যের বিভিন্ন জেলায় পড়েছে তার প্রভাব। জেলা সভাপতি নির্বাচন এবং মণ্ডল সভাপতি নির্বাচন ও তার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের প্রায় সব জেলাই। শুভেন্দু গড় নন্দীগ্রাম থেকেও উঠেছে গণ ইস্তফার হুমকি। এদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে মুখে কার্যত ‘তালা ঝোলাতে’ নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সূত্রের খবর, এই নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সেই চিঠি প্রকাশ্যে আসাতেও চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও