আল্লুর সঙ্গে অভিনয় করতে চান অক্ষয়, জানালেন অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে অভিনেতা অক্ষয় কুমার তাঁর আসন্ন চলচ্চিত্র ‘সম্রাট পৃথ্বীরাজ’ এর প্রচার নিয়ে ব্যস্ত। আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউড নিয়ে এখনও জল্পনা-কল্পনা জারি রয়েছে। এরই মধ্যে অক্ষয় কুমারের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হল। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে চান তিনি। অক্ষয় আরও বলেন, দক্ষিণী চলচ্চিত্র এবং বলিউডের মধ্যে কোনও বিভাজন থাকা উচিত নয় এবং সমস্ত চলচ্চিত্র শিল্প এক এবং সবরকম চলচ্চিত্রেই কাজ করা উচিত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অক্ষয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দক্ষিণী ছবিগুলি বলিউডের থেকেও কীভাবে ভাল ব্যবসা করছে? তখন তিনি বলেন, “দয়া করে দেশে ‘ডিভাইড অ্যান্ড রুল’ এর সৃষ্টি করা বন্ধ করুন। দক্ষিণ ও উত্তর বলে কিছু নেই। আমরা সবাই এক দেশের শিল্পী। এখন, সময় এসেছে সব শিল্পকে এক করা এবং সমস্ত ভারতীয় দর্শকদের বিনোদনের জন্যে একক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করা। খুব শীঘ্রই আল্লু অর্জুনের সঙ্গে আমার কাজ করব। এগিয়ে যেতে হলে এমনটাই ভাবতে হবে।”

‘সম্রাট পৃথ্বীরাজ’, এর আগে নামকরণ করা হয়েছিল পৃথ্বীরাজ। তবে যশরাজ ফিল্ম গত ২৭ মে এই ছবির শিরোনাম পরিবর্তন করেছে৷ চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর লেখা ও পরিচালনায়, সম্রাট পৃথ্বীরাজ একটি পিরিয়ড ড্রামা৷ এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী মানুষী চিল্লার। পৃথ্বীরাজের স্ত্রী সংযোগীতার ভূমিকায় তিনি অভিনয় করছেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষী তানওয়ার, মানব ভিজ এবং ললিত তিওয়ারি৷

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা