ভয়াবহ সংখ্যালঘু নির্যাতনের সাক্ষী ছিল ২০২১-য়ের ভারত, বলছে Us রিপোর্ট

২৮টি রাজ্যের মধ্যে ১০টি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১-য়ের ভারত এক ভয়াবহ সংখ্যালঘু নির্যাতনের সাক্ষী ছিল। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে মার্কিন বিদেশ দফতর (US State Department Report) । বিদেশ দফতরের রিপোর্টে বলা হয়েছে, বেছে বেছে সংখ্যালঘুদের নির্যাতন, নিপীড়নের পাশাপাশি তাদের নির্মমভাবে খুনও করা হয়েছে। রিপোর্ট আরও  বলছে, ভারতে সংখ্যালঘুদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। রিপোর্ট প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন (Secretary of State Antony Blinken)।  

রিপোর্টে সবিস্তারে তুলে ধরা হয়েছে, ২০২১-য়ে ভারতের কোথায় কোথায় সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের নিশানা করা হয়েছে। সেই রিপোর্টে যেমন উল্লেখ রয়েছে গরু পাচারের অভিযোগে মুসলিম বা মুসলিমদের পিটিয়ে হত্যা, রিপোর্টে রয়েছে ২০২১ ভারতের কোথায় কোথায় অ-হিন্দুদের উপাসনাস্থলে হিন্দু কট্টরপন্থীরা হামলা চালিয়েছে।সেই সঙ্গে জোর করে ধর্মবদলের বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, ২৮টি রাজ্যের মধ্যে কমপক্ষে ১০টি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। লক্ষ্য করে দেখা গিয়েছে, এই সব ঘটনা সরকারের কানে যাওয়ার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি।  এই রিপোর্ট যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই।

রিপোর্টে বলা হয়েছে, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে কেন্দ্রে আসীন সরকার সংবিধানপ্রদত্ত মানবাধিকার রক্ষা (human rights of their people)করতে চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছে। এই ঘটনা যে শুধুমাত্র ভারতেই ঘটছে তা নয়। বিশ্বের অন্যান্য প্রান্তে এই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বিষয়টি রীতিমতো উদ্বেগের। ’

আরও পড়ুন ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল বাংলাদেশ

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের