ভয়ঙ্করতম ঘটনা, বাইডেনের বাড়ির ওপর দিয়ে উড়ে গেল বিমান

কিছুক্ষণের জন্য় নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় সস্ত্রীক বাইডেনকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনুমতি ছাড়া একটি বিমান উড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Biden) বাড়ির ওপর দিয়ে। আর এই ঘটনায় আমেরিকায় হুলুস্থুলু কাণ্ড। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে, এই আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ও বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  যদিও তা সংক্ষিপ্ত সময়ের জন্য।

জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে একটি ছোট প্রাইভেট বিমান উড়ে যায়। হোয়াইট হাউস জানিয়েছে, এই ঘটনায় আতঙ্ক তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন (Biden) ও ফার্স্টলেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা জানিয়েছেন,  ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন এবং সেখানে কোনো হামলা হয়নি।’

জো বাইডেন(Biden) এবং ফার্স্ট লেডি জিল বাইডেন পরে তাদের বাসভবনে ফিরে এসেছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পাইলট ভুল করে নো ফ্লাইং জোনে ঢুকে পড়েছিলেন। তবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। কোন বিমান নো ফ্লাইং জোনে ঢুকে পড়েছিল, তা জানার চেষ্টা চলছে। পাইলটকে তারা জিজ্ঞাসাবাদ করবে। এই ঘটনা যে রীতিমতো চাঞ্চল্যকর, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের টুইটার ফলোয়ারের অর্ধেকই ভুয়ো‍!

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের