জামাই ষষ্ঠী আয়োজনে কে এগিয়ে, স্টার জলসা না জি বাংলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ জামাইষষ্ঠী। প্রতিটি বাঙালির ঘরে ঘরে আয়োজিত হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল খানা-পিনা। আজ শাশুড়ি মায়েরা কী থেকে কী খেতে দেবেন জামাইদের, সেই নিয়ে নাজেহাল হয়ে পড়ছেন। যদিও গত একমাস থেকেই জামাইষষ্ঠীর তোড়জোড় শুরু হয়েছে প্রতিটি বাঙালি ঘরে ঘরে। জামাইয়ের পাত সাজাবেন কী দিয়ে, ইলিশ পাবদা না মটন চিকেন দিয়ে, সে এক্কেবারে ভুরি ভুরি আয়োজন।

সকালের ব্রেকফাস্ট টা হয়তো, শাশুড়ির হাতে বানানো লুচি তরকারি থেকে শুরু হয়েছে, দুপুরের খাবারে যেন এলাহি আয়োজন। খাবার শেষে জামাইয়ের পাতে থাকবে, আম-লিচুর বন্যা, সঙ্গে তো থাকবেই দই, পাঁচরকমের মিষ্টি। তবে শ্বশুরবাড়িতে এলাহি আয়োজন হলেও জামাইয়ের তরফ থেকেও এদিন শাশুড়ি-শ্বশুরের জন্যে থাকে বিশেষ সেলিব্রিশন। শ্বশুরবাড়িতে তাঁদের মেয়েকে নিয়ে তো যাবেনই তাঁরা, সঙ্গে তাঁদের হাতে থাকবে রীতি অনুযায়ী মিষ্টির একটি বড় হাঁড়ি এবং আস্তো একটা বড় সাইজের কাতলা। এটাই যেন জামাইদের বৈশিষ্ট্য থাকে এদিন। সব মিলিয়ে বাঙালির জামাই ষষ্ঠী একেবারে জমে যাবে আজকের দিনে। আর যাঁদের নতুন বিয়ে হয়েছে তাঁদের তো কথাই নেই।

ইতিমধ্যেই সূর্য, অভিমুন্য, সমরেশ, সার্ত্যকী, রাতুল, রাজীব, লালন, ঋদ্ধিমান, ফড়িং-এর ব্যাঙ্কবাবু সবাই পৌঁছে গিয়েছেন তাঁদের শ্বশুরবাড়ি। সূর্য এবং অভিমন্যু তো আবার নতুন জামাই, তাই তাঁদের শ্বশুরবাড়িতে পা ফেলার আদব-কায়দা অন্যদের থেকে একটি ভিন্ন আকার হবে, তা বলাই বাহুল্য! কী চিনতে পারছেন এদেরকে? সবারই এই বছরের বিয়ে হয়েছে, আইবুড়ো নামটাও ঘুচেছে। আসলে কথা হচ্ছে, আপনাদের সবাই প্রিয় বাংলা ধারাবাহিকের কলাকুশলীদের নিয়ে।

ধারাবাহিকে তাঁদের জন্যে তো বিশেষ আয়োজন করা হয়েইছে, সঙ্গে সব জামাইদের নিয়ে, স্টার জলসা এবং জি বাংলা দুই ধারাবাহিকের আঁতুর ঘর চ্যানেলগুলির মধ্যে জমে উঠেছে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব। ইতিমধ্যেই জি বাংলার চলতি বছরে প্রত্যেকটা ধারাবাহিকের নায়করা হয়ে গিয়েছেন জামাই, তেমনি স্টার জলসার নায়করাও চলতি বছরেই হয়ে গিয়েছেন নায়িকাদের বর।

সুতরাং এত গুলো জামাই যখন একই চ্যানেলের ছাদের তলায়, তাঁদের নিয়ে কোনও জমাজমাটি আয়োজন হবে না তা কী হতে পারে! হ্যাঁ, এদিন দুই চ্যানেলেরই স্পেশাল পর্ব গুলির ভিডিও শেয়ার করা হয়েছে তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

এদিকে সূর্য্য অর্থাৎ দিব্যজ্যোতিও এক্কেবারে পাঞ্জাবী পাজামা পরে হাতে মিষ্টি নিয়ে চলেছেন দীপার বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি।

এদিকে পিছিয়ে নেই অভিমুন্যও অর্থাৎ নীল, তিনিও এক্কেবারে জামাই সেজে উমার বাড়িতে হাজির হয়েছেন। দেখে নিন সেই ভিডিওগুলো! এদিক নীল আগাম জামাই ষষ্ঠী সেরেছেন বাস্তবে তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ তৃণার বাড়ির, সেই ছবিও নায়ক শেয়ার করেছিলেন তিনি।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ