আইফার সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ আইফা অ্যাওয়ার্ডস। জুনের ২ তারিখ থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান, আর চলতি বছরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে। আইফা রকস ইভেন্টটি ৩ জুন অনুষ্ঠিত হয়েছিল এবং মেইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গত ৪ জুন৷ মূলতঃ, বলিউডকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়। চলতি বছরে এই অনুষ্ঠানে ছিল একাধিক চমক।

নবাগতা অভিনেতা-অভিনেত্রীদের বিনোদনে এই বছর আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান এক্কেবারে জমে গিয়েছিল। সারা আলি খান, অভিষেক বচ্চন, শাহিদ কাপুর, অনন্যা পান্ডে এবং নোরা ফতেহি, দিব্যা খোসলা কুমার সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স এবার আইফার প্রধান আকর্ষণ ছিল। আইফা ২০২২ অ্যাওয়ার্ডের আয়োজক ছিলেন, অভিনেতা সালমান খান, মনীশ পল এবং রীতেশ দেশমুখ। সবই তো জানলেন, এবার তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এবারের সেরার সেরা অভিনেতা-অভিনেত্রী কারা হলেন। চলুন এক ঝলকে জেনে নিন, আইফা পুরস্কার গেল কাদের দখলে, সেরার সেরা হলেন কারা কারা।

সেরা বায়োপিক শেরশাহ ছবির জন্যে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বিষ্ণুভারধন। ভিকি কৌশল এবং কৃতি শ্যানন যথাক্রমে ‘সর্দার উধম’ এবং ‘মিমি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

দেখে নিন, আইফা ২০২২ এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা অভিনেতা (পুরুষ) – সর্দার উধম (Sardar Udham) জন্য সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন ভিকি কৌশল

সেরা অভিনেত্রী (মহিলা)- মিমি (Mimi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন কৃতি শ্যানন।

সেরা পরিচালক – ‘শেরশাহ’ (Shershaah) ছবির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন বিষ্ণুভারধন।

সেরা চলচ্চিত্র – ‘শেরশাহ’, হিরু যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় ​​শাহ, হিমাংশু গান্ধী।

সেরা প্লেব্যাক গায়িকা – আশীস কৌর, ‘রাতান লাম্বিয়ান’ (Ratan Lambiyaan), শেরশাহ

সেরা প্লেব্যাক গায়ক – জুবিন ন্যটিয়াল ‘রাতান লাম্বিয়ান’ গানের জন্য, শেরশাহ

সেরা গানের লিরিক্স – ‘লেহরা দো’ (Lehra Do)-এর জন্য কাউসার মুনির, ৮৩

সেরা সঙ্গীত পরিচালক – আতরঙ্গি রে (Atrangi Re)-এর জন্য এ আর রহমান, জসলিন রয়্যাল এবং শেরশাহ-এর জন্য জাভেদ-মহসিন, বিক্রম মনট্রোজ, বি প্রাক, জানি।

সেরা পুরুষ ডেবিউ- Tadap-এর জন্য অহন শেঠি

সেরা মহিলা ডেবিউ – বান্টি অর বাবলি 2 (Bunty Aur Babli 2)এর জন্য শর্বরী ওয়াঘ

সেরা গল্প অভিযোজিত – কবির খান, সঞ্জয় পুরান সিং চৌহান, 83-ছবির জন্যে

সেরা অরিজিনাল গল্প – অনুরাগ বসুর লুডো

সেরা সহ-অভিনেত্রী – মিমির জন্য সাই তামহাঙ্কর

সেরা পার্শ্ব অভিনেতা পুরুষ – লুডোর জন্য পঙ্কজ ত্রিপাঠি

প্রসঙ্গত, চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন সবথেকে সবথেকে বেশি নজর কেড়েছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই, ও তাঁদের সন্তান আরাধ্যা। কারণ আইফাতে একটি পাঞ্জাবী গানের সহিত কোমর দুলিয়েছেন অভিষেক বচ্চন। তাঁকে নাচতে নাচতে মঞ্চ থেকে নেমে স্ত্রী ঐশ্বর্য রাই এবং মেয়ে আরাধ্যার সঙ্গে উৎফুল্লতার সহিত ভেসে যেতে দেখা গিয়েছে, আর স্বামীকে দর্শকের আসনে বসেই নেচে উঠলেন ঐশ্বর্য, সঙ্গে বাবার সঙ্গে তাল দিলেন আরাধ্যাও।

প্রসঙ্গত, আইফা পুরস্কার পাওয়ার পর অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রামে গিয়ে একটি আবেগঘন পোস্ট লিখেছেন। বললেন, “আমি ভেবেছিলাম, আমি যা অর্জন করতে চাই তা আমার থেকে অনেক দূরে। চিরকাল এই পুরস্কারের জন্যে অপেক্ষা করেছি… আজ রাতে তোমাকে ছেড়ে যাব না! আইফা সেরা অভিনেতা! ধন্যবাদ @soojitsircar আমাকে বিশ্বাস করার জন্য, ধন্যবাদ টিম #SardarUdham, এটা আমাদের সকলের জন্য।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা