Pakistan: ভয়াবহ বিদ্যুৎ সংকট পাকিস্তানে, অন্ধকারে ডুববে দেশ, মাথায় বাজ প্রধানমন্ত্রী শাহবাজের

শাহবাজ শরিফ শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে পাকিস্তান (Pakistan)। সংকট এতটাই যে, যে কোনও সময়ে দেশ অন্ধকারে ডুবে যেতে পারে। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, সে ব্যাপারে কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে দ্য ডন পত্রিকা জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী (Prime Minister) শাহবাজ শরিফ শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। বৈঠক হয় পাঁচ ঘণ্টার। প্রধানমন্ত্রী ছাড়াও শনিবারের বৈঠকে (Saturday) উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন শীর্ষ নেতা। সূত্রের খবর, গতকালের বৈঠকে শাহবাজ রীতিমতো উদ্বিগ্ন ছিলেন। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় কমিটি গঠনের। কমিটিতে রয়েছেন, শক্তি, পেট্রোলিয়াম এবং অর্থমন্ত্রকের পদস্থকর্তারা। কমিটিকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। রিপোর্টে জানাতে হবে বিদ্যুৎ বিপর্যয় এড়াতে সরকারকে কী ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) খাওয়াজা আশিফের পরামর্শ ছিল, সন্ধ্যায় সব বাজার আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হোক। বাজার খোলা থাকুক শুধুমাত্র সকালে। সূর্যাস্তের পর পাকিস্তানের সব বাজার কিছুদিনের জন্য বন্ধ রাখাই বাঞ্ছনীয়। তাতে বিদ্যুতের অনেকটাই সাশ্রয় হবে। এই নিয়মের বাইরে রাখা হোক করাচি বাজারকে। মন্ত্রীর মতে, এটা করলে কম করেও ৩৫০০ মেগাওয়ায় বিদ্যুতের সাশ্রয় হবে। বর্তমানে পাকিস্তানে সাত হাজার মেগাওয়াট বিদ্যুতের অভাব তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সঙ্কট আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।,

আরও পড়ুন শাহবাজের মনোনীতকেই পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করলেন পাক রাষ্ট্রপতি

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের