Loading live market data...
Loading active stocks...
Connecting...

খাবারে কেঁচো, ৬০ কিলোমিটার যাতায়াত করে অসুস্থ ছেলেকে খাবার দিচ্ছেন বাবা

রোগী কল্যাণ সমিতির বৈঠকে ও বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান জানিয়েছেন। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের (HOSPITAL) শিশু বিভাগে সরবরাহ করা খাবারে কেঁচো পাওয়া যায়। এরপর থেকে হাসপাতালের সরবরাহ করা খাবার নেওয়া বন্ধ করল ভুক্তভোগী রোগীর পরিবার। অসুস্থ ছেলেকে খাবার পৌঁছে দিচ্ছে বাবা। খাবার দিতেই যাতায়াত করতে হবে দীর্ঘ ৬০ কিলোমিটার। হাসপাতাল থেকে খাবার নেওয়া বন্ধ করেছে আরও একাধিক রোগী। হাসপাতালের ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দফতর (HEALTH DEPARTMENT)।

জলপাইগুড়ি থেকে কুকুরযান ১৫ কিলোমিটার। এই কুকুরযানেই বাড়ি দীপক রায়ের। অসুস্থ ছেলেকে দুপুরে ও রাতে দিনে ২ বার করে বাড়ির খাবার এনে দিতে দিনে একেক বার আপ ডাউনে ৩০ কিলোমিটার করে পথ পাড়ি দিতে হবে দীপক রায় বা তাঁর পরিবারের সদস্যদের। শুধু এই পরিবারই নয় রবিবার দুপুরে খাবার নেয়নি আরও বেশ কিছু রোগী। এমনটাই জানা গিয়েছে। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। তদন্তের আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

কেন খাবারে মরা কেঁচো, এই নিয়ে হাসপাতালের খাবার সরবরাহ করা ঠিকাদার সংস্থার সঙ্গে  কথা বলতে গেলে তারা এই বিষয়ে কোনও কথা বলতে চায়নি। এদিকে অসুস্থ ছেলের বাবা দীপক রায় বলেন, ‘গত শনিবার রাতে যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তারপর আর কী  ভাবে এই হাসপাতালের খাবার ছেলেকে খাওয়াবো! তাই আজ বাড়ি থেকে ছেলের খাবার নিয়ে আসছি। আর ওর মার জন্য টিফিন বা খাবার দোকান থেকে এনে দিচ্ছি’।  

ঘটনায় জলপাইগুড়ি বিধানসভার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ কুমার বর্মা বলেন, ‘হাসপাতালের খাবার নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। খাবার সরবরাহ করে ঠিকাদার সংস্থা। আমারা তাদের সঙ্গে যোগাযোগ করব। পাশাপাশি যারা খাবার নেওয়া বন্ধ করে দিয়েছে, তাঁদের জন্য আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব’। রোগী কল্যাণ সমিতির বৈঠকে ও বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ছেলের জ্বর আসায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেছিলেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত কুকুরযান এলাকার বাসিন্দা দীপক রায়। বৃহস্পতিবার থেকে তাঁর সন্তানকে হাসপাতালের সরবরাহ করা খাবার খাচ্ছিল। শনিবার রাতে যেই খাবার দেওয়া হয়েছিল তাতে মৃত কেঁচো পাওয়া যায় বলে অভিযোগ। এরপর ক্ষোভ প্রকাশ করেছিল রোগীর আত্মীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতালের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে স্বাস্থ্য দফতর।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার