এক মুসলিমের সাহায্যেই ভারতে পালিয়ে এসেছিলেন সুনীল দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের দেশভাগের সময়ে অনেক মানুষই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁদের পরিবারের থেকে। তখন দেশের যা পরিস্থিতি, যে যেভাবে পেরেছে প্রাণ নিয়ে বাঁচতে এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই সেই সময়ে অনেকেই পরিবারের থেকে আলাদা হয়ে যায়। যদিও তখন দেশে হিন্দি-মুসলিম নিয়ে তেমন ভাগাভাগি ছিল না। সবাই একই দেশের নাগরিক। তবে আজ জানাব এমনই একটি দেশভাগের নস্টালজিক ঘটনা। বলিউডের কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত একবার একটি সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন যে, দেশভাগের সময় কী ভাবে তাঁর পরিবারকে তাঁর বাবার এক মুসলিম বন্ধু ইয়াকুব রক্ষা করেছিলেন। কী ভাবে ইয়াকুব তাঁদেরকে পাকিস্তানের পাঞ্জাবের খুরদে গ্রাম থেকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন। সুনীলের জন্ম হয়, পাকিস্তানে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ভারতে চলে এসেছিলেন।

যদিও তিনি পরবর্তী কালে তাঁর সেই পুরোনো গ্রামে ভ্রমণ করেছিলেন। এমনকী তিনি ওই সাক্ষাৎকারে স্মৃতি টেনে জানিয়েছিলেন, তখন কী ভাবে তাঁর পুরোনো গ্রামের লোকেরা তাঁর নামের সঙ্গে বিশাল বড় ব্যানার টাঙিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর জন্যে তিনি গ্রামবাসীদের জিজ্ঞাসাও করেছিলেন কেন, তাঁরা তাঁকে এত স্নেহ করছেন। তখন গ্রামবাসীরা উত্তর দিয়েছিলেন যে, তিনি বড় মাপের অভিনেতা বলে নয়, তাঁর পূর্বপুরুষদের কারণে এমন খাতিরদারি। যারা পূর্বে এখানে বাস করতেন এবং গ্রামবাসীদের খুব সম্মান করতেন।

এমনকী গ্রামবাসীদের ধর্মকেও সম্মান করতেন। আসলে, সুনীল দত্তের পরিবার ছিলেন জমিদার। আর তাঁর গ্রামে হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা ছিল বেশি। আর দেশভাগের সময় তাঁর পুরো পরিবারকে একজন মুসলমানই রক্ষা করেছিলেন। তাঁর নাম ইয়াকুব। তিনিই তাঁদের সেই সময়ে ভারতে পালাতে সাহায্যে করেছিলেন। এমনকী শেষে তিনি এও যোগ করেন যে, তিনি তাঁর স্ত্রী নার্গিসকেও তাঁদের গ্রাম দেখাতে চেয়েছিলেন কিন্তু তার আগেই মারা যান তিনি। সুনীল দত্ত 1958 সালে নার্গিসকে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান, অভিনেতা সঞ্জয় দত্ত এবং রাজনীতিবিদ প্রিয়া দত্ত এবং নম্রতা দত্ত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা