কেকে-র মৃত্যুতে জনস্বার্থ মামলার অনুমতি দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর সিবিআই তদন্ত, এই মর্মে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট। গত ৩১ মে কলকাতার বুকেই একটি লাইভ কনসার্ট শেষে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউডের লেজেন্ড্রারি কণ্ঠশিল্পী কেকে অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথ। নজরুল মঞ্চে লাইভ কনসার্ট সারতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক, তাঁর মৃত্যুতে তোলপাড় গোটা বাংলা।

যেহেতু কলকাতায় এসে মৃত্যু হয়েছে তাঁর, সেই কারণেই মুম্বই কিছু কিছু শিল্পী দাবি তুলেছেন যে, এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতির জেরেই মৃত্যুই হয়েছে কেকে-র। এবার কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। আর এই বিষয়টি নিয়ে তিনি নিজেও একটি জনস্বার্থ মামলা দায়ের করবেন বলে অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিলেন। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষেই মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-র। তারপর থেকেই নানা বিতর্ক নিয়ে জেরবার গোটা বাংলা।

প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় কেন নিয়ন্ত্রিত হল না, কেন প্রয়োজনের অতিরিক্ত টিকিট বিক্রি করা হল। শীততাপ যন্ত্র ঠিক মতো কাজ না করেছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন একাধিক মানুষ। আর কেকে-র মৃত্যুতে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর সৃষ্টি হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একটি কলেজ ফেস্টে কেন ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করতে পারলেন না প্রশাসন, তা নিয়ে সরব বিরোধীরা। এর নিরিখেই জনস্বার্থ মামলার অনুমতি আদালতের। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা