‘ভগৎ সিং’-এর স্মৃতিচারণায় বুঁদ অজয়

'লেজেন্ড অব ভগৎ সিং' ছবি কুড়ি বছর পূর্ণ করল। এই ছবির মূল ভূমিকায় অর্থাৎ বিপ্লবী ভগৎ সিং এর ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘লেজেন্ড অব ভগৎ সিং’ ছবি কুড়ি বছর পূর্ণ করল। এই ছবির মূল ভূমিকায় অর্থাৎ বিপ্লবী ভগৎ সিং এর ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ।  রাজকুমার সন্তোষীর পরিচালনায় ২০০২ সালে ৭ জুন মুক্তি পেয়েছিল এই বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ফিল্মটি। অজয় দেবগণ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সুসান্ত সিং, সন্তোষ অখিলেন্দ্র মিশ্র, রাজ বব্বর, ফরিদা জলাল, অমৃতা রাও প্রমুখ।

বক্স অফিসে এই ছবি সেভাবে ব্যবসা করতে না পারলেও। ছবি নিয়ে দর্শকরা আজও ইতিবাচক পর্যালোচনাই করেন। দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় রাজকুমার সন্তোষীর এই ছবি সেরা ফিচার ফিল্ম হিসাবে পুরস্কৃত হয় এবং সেরা অভিনেতার জন্য পুরস্কৃত হন অজয়। মঙ্গলবারই এই ছবি পায়ে পায়ে পূরণ করল কুড়ি বছর। সেই উপলক্ষে নিজের ইনস্টাগ্রম অ্যাকাউন্টে নিজের ছবি সম্পর্কে ভক্তদের করা মন্তব্যের একটি সিরিজ ভাগ করে নিয়েছেন অজয়। কারণ এই ছবিকে তিনি তাঁর অভিনয় জীবনের একটি মাইলস্টোন হিসেবে স্মরণ করে রেখেছেন। 

অভিনেতা লেখক পীযূষ মিশ্র যিনি এই ছবির জন্য সংলাপ লিখেছিলেন অজয়ের এই পোস্টে তিনিও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। শুধু তাই নয় তাঁর এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছে, ”আমি ছবিটি অনেকবার দেখেছি রীতিমতো গুজবাম্প হয়।” অন্য একজন লিখেছেন ”এটি আপনার সেরা পারফর্ম্যান্স”। উল্লেখ্য অমিতাভ বচ্চন ও রাকুল প্রীত সিং এর সঙ্গে ‘রানওয়ে-৩৪’ ছবিতে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনা করেছিলেন তিনি। এরপর দৃশ্যম-২ তে দেখা যাবে তাঁকে। পরবর্তীতে  রয়েছে আগামী কাজের লম্বা তালিকা। 

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?