Madhya Pradesh:মেলেনি শববাহী গাড়ি, ভাইঝির দেহ কাঁধে নিয়ে ঘরের পথে কাকা

সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই মর্মন্তুদ দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল (মধ্যপ্রদেশ): সুস্থ করে তোলার জন্য চার বছরের ভাইঝিকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন কাকা। কিন্তু ভাইঝি (niece) আর সুস্থ হয়ে ওঠেনি। ধুঁকতে-ধুঁকতে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

যন্ত্রণার শেষ এখানেই নয়। ভাইঝিকে প্রথম বাড়ি পরে বাড়ি থেকে শ্মাশানে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুল্যান্স চেয়েছিলেন। তাঁর আর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ সাড়া দিতে অস্বীকার করলে কাকা তার চার বছরের ভাইঝির দেহ কাঁধে করে বাড়ির দিকে নিয়ে হাঁটতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই মর্মন্তুদ দৃশ্য। যা দেখে নেটিজেনরা হতবিহ্বল। এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী শিবরাজ্য মধ্যপ্রদেশ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপূর গ্রামে। জানা গিয়েছে চার বছরের এই শিশুকন্যাকে (niece) তাঁর কাকা ভর্তি করান বক্সাওয়া কমিউনিট হেলথ সেন্টারে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা জেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে চার বছরের শিশুকন্যা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুর খবর শুনে কাকা হাসপাতালে পৌঁছন। দেহ নিয়ে যাওয়ার জন্য তিনি অ্যাম্বুল্যান্সের খোঁজ করেন। অ্যাম্বুল্যান্স না থাকায় যোগাযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও কোনও সাহায্য না পাওয়ায় কাকা তাঁর ভাইঝির (niece) দেহ কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দেন। পথ চলতি একজন সেই করুণ দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ভাইরাল হয়। সংখ্যাগরিষ্ঠের এক কথা, মধ্যপ্রদেশে গ্রামের চিকিৎসা পরিকাঠামো কেমন, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 

আরও পড়ুন ঘটা করে কুকুরের বিয়ে, ৩২ কিলোমিটার গেল বারাত

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন