পূজা হেগড়ের সঙ্গে অভব্য আচরণ, ক্ষমা চাইল Indigo

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সেলিব্রিটিদের ঘরের খবর জানতে খুব বেশি দেরি হয় না সাধারণ মানুষদের। কারণ এখন কম-বেশি সব সেলিব্রিটিরাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তাইতো এখন সেলিব্রিটিদের ব্যক্তিগত আপডেট জানতে বেশি সময় লাগেনা নেটিজেনদের। প্রতিনিয়ত তাঁরা তাঁদের পেশাদার জীবন থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত জীবন বা কোনও অভিজ্ঞতা, সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের অবহিত করছেন। এছাড়া শ্যুটিংয়ের জন্যে সেলিব্রিটিদের প্রচুর ভ্রমণ করতে হয় দেশ-বিদেশে। আর এই ভ্রমণের সময়ে বিশেষ করে অভিনেত্রীরা বিভিন্ন ধরণের সমস্যার মুখোমুখি হন। সম্প্রতি, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে টুইটারের মাধ্যমে নিজের সঙ্গে হওয়া একটি নিন্দনীয় অভিজ্ঞতার কথা জানালেন। অভদ্র আচরণের জন্য ইন্ডিগো স্টাফ মেম্বারকে তিরস্কার করে অভিনেত্রী লিখলেন, “অত্যন্ত দুঃখজনক ইন্ডিগো স্টাফ সদস্য। ভিপুল নাকাশে নামে একজন ইন্ডিগো স্টাফ, আজ আমরা ফ্লাইটে করে মুম্বাই যাওয়ার পথে জনৈক ব্যক্তি আমাদের সঙ্গে চরম অভদ্র আচরণ করেছেন। এই ব্যক্তি একজন অহংকারী, অজ্ঞতাপূর্ণ। বিনা কারণে আমাদেরকে হুমকি দিয়েছেন। সাধারণত আমি এই সমস্যাগুলি নিয়ে কোনোদিনও টুইট করি না, তবে আজকের ঘটনা সত্যিই ভয়ঙ্কর ছিল।”

পূজার টুইট পোস্ট হওয়া মাত্রই নায়িকার অনুরাগীরা তীব্র প্রতিবাদ করতে শুরু করেন। এদিকে ওই এয়ারলাইন কোম্পানিও দ্রুত পূজার উদ্বেগের উত্তর দিয়েছেন। এরকম অভিজ্ঞতার শিকার হওয়ার জন্য তাঁরা অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, “মিস হেগড়ে, আপনার এরকম অভিজ্ঞতার জন্যে আমার দুঃখিত। আমরা অবিলম্বে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, অনুগ্রহ করে আপনার যোগাযোগ নম্বর দিয়ে আমাদেরকে ম্যাসেজ করুন।”

 

পূজার অনেক ভক্তও এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী জোর দিয়ে বলেছেন, “আমি গতকাল আমার একজন সহকর্মীর জন্য এই বিমান সংস্থার টিকিট বুক করেছিলাম, আমি আজই এটি বাতিল করব শুধুমাত্র আপনার প্রতি তাঁদের এরকম আচরণের কারণে।” অন্য একজন ব্যবহারকারী যোগ করেছেন, “শুধু, ভাবুন, একজন অভিনেত্রীর সঙ্গে এরকম আচরণ করেছেন তাঁরা, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী করবে।”

 

উল্লেখ্য, পূজা হেগড়ে এই বছর কানে অভিষেক করেছেন। এই অভিনেত্রী যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ। তবে বলিউডেও তাঁর অভিষেক হয়েছে, হৃত্বিকের বিপরীতে মহেঞ্জোদারোতে ছবির মাধ্যমে। ইতিমধ্যেই তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবি করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলি হল, আলা বৈকুণ্ঠপুররামুলু, বিস্ট, এফ৩, রাধে শ্যাম, অরবিন্দ সামেথা ভিরা রাঘব, রাধে শ্যাম। তবে তাঁকে বলিউড চলচ্চিত্র হাউসফুল 4-এও দেখা গিয়েছিল। অভিনেত্রীর আগামী প্রজেক্ট হল, রণবীর সিংয়ের সার্কাস, সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি এবং তেলেগু সিনেমা জন গণনা।

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?