‘আমি এখন ক্যান্সার মুক্ত, আমার চিকিৎসা চলাকালীন মেয়েও দু মাস স্কুল যায়নি’: মহিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই প্রকাশ্যে এসেছে যে, অভিনেত্রী মহিমা চৌধুরী স্তন ক্যান্সারে আক্রান্ত। লড়াকু অভিনেত্রীর ক্যান্সার যাত্রার একটি বিস্তারিত বর্ণনার ভিডিও সামনে এনেছিলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। সঙ্গে তিনি নায়িকার এহেন সাহসিকতার যাত্রাকে কুর্নিশ জানিয়ে বলেছিলেন, তিনি তাঁর নায়ক। তাঁর এহেন যাত্রা পৃথিবীতে এই রোগের শিকার সব নারীদের আশার আলো দেখাবে, এও জানিয়েছিলেন তিনি। এমনকী অভিনেত্রীও তাঁর এই রোগের বিষয়ে বিস্তারিত বলে কান্নায় ঢলে পড়েছিলেন। 

তবে সূত্রের খবর, অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিন-চার মাস হল তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘পরদেশ’ নায়িকা জানিয়েছেন, লোকেরা যখন ভাবছে যে আমি চিকিৎসার জন্য আমেরিকায় চলে গিয়েছি, আসলে না। তখন আমি মুম্বইতেই ছিলাম। মুম্বইতেই আমার চিকিৎসা চলেছে। এমনকী আমার মেয়ে আরিয়ানাও আমার অসুস্থতার জন্যে দুই মাস স্কুলে যায়নি। যাতে আমি কোভিড -19 এর সংস্পর্শে না আসি। আমি এখন ক্যান্সার মুক্ত। প্রায় ৩ থেকে ৪ মাস হল আমি এই রোগ থেকে রেহাই পেয়েছি। আমি তখন বাড়িতেই ছিলাম, কারণ তখন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলাম। তাই বাড়িতে যাতে কোভিডের আঁচ না পড়তে পারে সেই কারণে আরিয়ানা স্কুলে যায়নি, স্কুল খোলার পরেও। অনলাইনে ক্লাস করত আরিয়ানা, স্কুল থেকেই এই অনুমতি পেয়েছিল সে।” এদিন ভক্তদের নিজেই আশ্বস্ত করে ভক্তদের সুখবর দিলেন নায়িকা, সঙ্গে জানালেন আরিয়ানা তাঁর চিকিৎসার সময়ে কতটা ভেঙে পড়েছিল। স্কুল পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছিল যাতে, তাঁর মাকে করোনা ভাইরাস ছুঁতে না পারে। 

অভিনেত্রী বর্তমানে লখনউতে রয়েছেন, এবং তিনি তাঁর পরবর্তী ছবি ‘দ্য সিগনেচার’ এর শ্যুটিং শুরু করেছেন৷ পাশাপাশি অভিনেত্রী অনুপম খেরকে একটি ‘রত্ন’ বলে অভিহিত করেছেন। কারণ, অভিনেত্রীর রোগের কথা তিনিই প্রথম জানতে পারেন। যখন আমেরিকা থেকে একটি ছবিতে অভিনয়ের জন্যে মহিমাকে ফোন করেছিলেন অনুপম, তখনই তিনি অভিনেত্রীর এই রোগের কথা জানতে পারেন। শাহরুখ খানের বিপরীতে ১৯৯৭সালের ‘পরদেশ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মহিমা। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেছিলেন। এই ছবির দারুণ সাফল্যের পর, তিনি দাগ (1999), ধড়কান (2000), কুরুক্ষেত্র (2000), দিল হ্যায় তুমহারা (2002) এর মতন একাধিক ছবি বলিউডকে উপহার দিয়েছেন। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল, ২০১৬-এর বাংলা থ্রিলার ডার্ক চকলেটে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা