কন্ডোম বেচছেন নুসরত! মুক্তি পেল ‘জনহিত মে জারি’, দর্শকদের প্রতিক্রিয়া কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজই মুক্তি পেল অভিনেত্রী নুসরত ভারুচা অভিনীত ‘জনহিত মে জারি’, এই ছবিটি সম্পূর্ন কমেডি-নাটক। এই ছবিটির মুক্তি পেতেই কলকাতায় বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। কনডম ঘিরে সামাজিক কলঙ্ক, এই বিষয় নিয়েই গল্প বাঁধা হয়েছে, যেখানে একজন কন্ডোম সেলস এক্সিকিউটিভ হিসেবে দেখা যাবে নুসরত ভারুচাকে। ছবিতে রয়েছেন, পরিতোষ ত্রিপাঠী, বিজয় রাজ, টিনু আনন্দ, ব্রিজেন্দ্র কালা প্রমুখ। আজ গোটা দেশব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি, এমনকী এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ছবিটি ইতিমধ্যেই সমালোচকদের দ্বারা দারুণ প্রশংসিত হয়েছে। এই ছবির পাঞ্চলাইন, হাস্যরস এবং দুর্দান্ত পারফরম্যান্সে ভরা গানগুলিও এখন আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। আর সিনেমাটি ইতিমধ্যেই দারুণ কৌতুহল জাগিয়েছে দর্শকদের মনে, এবং দর্শকদের কাছে ইতিবাচক মন্তব্য পেয়েছে ‘জনহিত মে জারি’!

ছবিটি একটি অল্পবয়সী মেয়ের যাত্রাকে ঘিরে গড়ে উঠেছে। তিনি জীবিকার জন্য শেষমেশ কনডম বিক্রি করেছেন। আর এই কাজের জন্যে একাধিক সামাজিক প্রতিরোধ সত্ত্বেও, তিনি কী ভাবে পরিবার, শ্বশুরবাড়ি এবং সমাজকে একটি গুরুত্বপূর্ণ পাঠ পড়ালেন সেটাই এই ছবিতে দেখানো হবে। ছবিটি পরিচালনা করেছেন জয় বসন্তু সিং। ছবির টিজারে দেখা গিয়েছিল, নুসরতের চরিত্র শহরের এক শিক্ষিতা নারী, কিন্তু হন্যে হয়ে চাকরি খুঁজলেও চাকরি পায়না সে, শেষে কন্ডোম কোম্পানির সেলস এক্সিকিউটিভের প্রস্তাব আসে তাঁর কাছে।

এদিকে মনোকামনা ওরফে মনুর কন্ডোম বিক্রি নিয়ে বেজায় আপত্তি তাঁর শ্বশুরবাড়ির লোকজনের। এরপর সেই সমস্যা আদালত পর্যন্ত পৌঁছয়। কন্ডোম বিক্রি করা কি খারাপ, এখনও সমাজের এই ধারণা বর্তমান। জানা নেই সমাজের এই ট্যাবু কবে ভাঙবে! এই নিয়েই নায়িকার লড়াই।

উল্লেখ্য, প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে বা মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বেঁচছেন অভিনেত্রী নুসরত ভারুচা। এই নিয়ে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল অভিনেত্রী নুসরত ভারুচার একটি ভিডিওটি। দর্শকরা অবাক হতেই, রহস্য উদঘাটন। আসলে এই ভিডিও কোনও এমনি ভিডিও নয়, একটি ছবির ভিডিও। হ্যাঁ, নুসরত ভারুচা অভিনীত নতুন ছবি ‘জনহিত মে জারি’র ট্রেলার মুক্তি পেতেই অভিনেত্রীকে নিয়ে ট্রোলিংও শুরু হয়। কারন, এই ছবিতে নায়িকাকে এক সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে তিনি, রাস্তায় রাস্তায় ঘুরে কন্ডোম বিক্রি করবেন, মানুষকে সচেতন করে তুলবেন।

এই ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা ছিল। এরকম একটা ভিন্নধর্মী বিষয়ের ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনাও কম ছিল না, যদি কিছু কিছু নেটিজেনরা এই নিয়েও ট্রোলিং করেছিল কিন্তু তাতে কি! নায়িকা নিজেই উত্তেজিত এই ছবি নিয়ে। ছবি মুক্তির আগেই তিনি জোরকদমে সেরেছিলেন ছবির প্রোমোশন। আজ অর্থাৎ ১০ জুন মুক্তি পেয়েছে এই ছবি।এই ছবিতে নুসরতের বিপরীতে আছেন ‘অনুদ সিং ঢাকা’। ছবিতে মনোকামনার চরিত্রে রয়েছেন নুসরত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা