আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তপ্ত রাঁচিতে হত দুই, জারি কার্ফু

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্ডব্য বদলে গেল হিংসাত্মক ঘটনায়। রাঁচিতে (Ranchi)দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্য়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছন দুজন। আহত বেশ কয়েকজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুত। ফলে, মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাঁচিতে কার্ফু জারি করা হয়েছে। 

হামলা হয় শুক্রবার। শুক্রবারের জুম্মার নমাজ শেষ হতেই রাঁচির (Ranchi) মূল রাস্তায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং নবীন জিন্দলের গ্রেফতারের দাবি তোলে। ঘন ঘন তাঁরা স্লোগান দেয়। পাল্টা তাদের ওপর চড়াও হয় কট্টরপন্থী হিন্দুরা। মুহূর্তের মধ্যে ওই এলাকা রণক্ষেত্রে বদলে যায়। শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে পাথরবাজি। সেই সঙ্গে লুঠপাঠ। হামলার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুুড়তে শুরু করে। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা মারতে শুরু করে। তাতে পরিস্থিত আরও ঘোরাল হয়ে ওঠে। বাধ্য হয়ে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। শূন্য বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। অনির্দিষ্টকালের (internet)জন্য রাঁচিতে জারি করা হয়েছে কার্ফু।

উভয়পক্ষের হামলায় আহতদের রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শনিবার ভোরে দুজনের মৃত্যু হয়। তাদের পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি।  এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

আরও পডুন হজরত মহম্মদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তপ্ত রাঁচি, জারি কার্ফু

Published by:

Share Link:

More Releted News:

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ