Madhya Pradesh: ভাইঝির মৃত্যশোক সহ্য করতে না পেরে চিতায় ঝাঁপ কাকার

ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মাঝগাঁও গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল (মধ্যপ্রদেশ): ভাইঝির মৃত্যুশোক সহ্য করতে না পেরে কাকা চিতায়  (burning pyre) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মাঝগাঁও গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভাইঝি জ্যোতি দাগাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন তাঁর কাকা করণ। গত শুক্রবার আচমকাই জ্যোতি দাগা (Jyoti Daga)অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোক তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জ্যোতিকে (Jyoti Daga)সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাদের চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন জ্যোতি। সেদিন জ্যোতির ( burning pyre)শেষকৃত্য সম্পন্ন হয়।

দাহকার্যের পর জ্যোতির পরিবার এবং গ্রামের অন্যান্য বাসিন্দা ঘরে ফিরে যান। জ্যোতির জ্বলন্ত চিতার সামনে হাজির হন তাঁর কাকা (uncle) করণ। আচমকাই তিনি চিতায় লাফ মারেন। চিতার আগুন তখনও দাউদাউ করে জ্বলছে। শ্মশানঘাটের কর্মীরা ওই ঘটনায় রীতিমতো চমকে ওঠে। জ্বলন্ত চিতা ( burning pyre)থেকে করণকে তারা নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালায়। কোনওক্রমে নামিয়ে এনে নিকটবর্তী হাসপাতালে তাঁকে ভর্তি করাতে গেলে চিকিৎসকেরা করণকে মৃত ঘোষণা করেন।

গ্রামপ্রধান ভরত সিং ঘোষি জানিয়েছেন, রবিবার সকালে জ্যোতির কাকা করণের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একদিনের মধ্যে বাড়ির দুই সদস্য চলে যাওয়ায় পরিবার রীতিমতো শোকে মূহ্যমান।

আরও পড়ুন Mexico: উদ্বোধন করতে গিয়ে ভাঙল সেতু, এপাং-ওপাং ঝপাং নর্দমায়

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন